Logo
শিরোনাম
পটিয়ায় গনসংযোগকালে পেয়ারু: ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য মোমবাতিতে ভোট দিন।  রাঙ্গামাটির জুরাছড়িতে দায়িত্ব পালনের সময় আনসার সদস্যের মৃত্যু উপজেলায় পাঠানো হয়েছে নির্বাচনের সরঞ্জাম ৪৫৮টি গ্রামের ভোটারদের ভোটকেন্দ্রে আসতে হবে একদিন আগে নাইক্ষ্যংছড়িতে শাপলা কলি তথা ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা ও গণমিছিল বিলাইছড়িতে দুর্গম বড়থলির একটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো  হেলিকপ্টার যোগে চকরিয়ায় সরকারি টোল পয়েন্ট দখল করে নদীতে অবৈধ স্থাপনা নির্মাণ সন্রাসী চাঁদাবাজি মাদক মুক্ত আধুনিক পটিয়া গড়ে তুলতে মোমবাতি প্রতিকে ভোট দিন- সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়ায় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে ওলামা দলের ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ রাজস্থলী ও বাঙ্গালহালিয়াতে ধানের শীষের নির্বাচনী জনসভায় এ্যাড ঃ দীপেন দেওয়ান,,, ধানের শীষ জনগণের অধিকার, ন্যায়ের রাজনীতি ও উন্নয়নের প্রতীক।” চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরি… এক চোখ হারানো নাতনীর চিকিৎসার স্বপ্ন ভেঙে কান্নায় নিঃস্ব দম্পতি

বিলাইছড়িতে দুর্গম বড়থলির একটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো  হেলিকপ্টার যোগে

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং রাঙ্গামাটি আসনে দুর্গম বড়থলি ইউনিয়নে  ১ টি কেন্দ্রে জনবল ও নির্বাচনী সরঞ্জাম বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে নিরাপদে পৌঁছানো হয়েছে  বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার  হাসনাত জাহান খান। কেন্দ্রটির নাম রাইমং ছড়া। শনিবার ( ৭ ফেব্রুয়ারী) বেলা ৩ টা ৫৩ মিনিটে এ তথ্য জানান, তিনি আরও জানান, উপজেলায় ৫ টিতে হেলিকপ্টার ব্যবহার করতে হবে  বলে প্রস্তাব পাঠালে ৫ টি কেন্দ্রেই  হেলিকপ্টারে জনবল ও নির্বাচনী সরঞ্জাম হেলিকপ্টারে যাবে। তিনি আরও জানান, উপজেলার  ১৩ টি কেন্দ্রের মধ্যে দুর্গম ৫ টিতে  জনবল ও ব্যালটসহ নির্বাচনি সরঞ্জাম আনা-নেওয়ায় ব্যবহার করতে হবে হেলিকপ্টার। এতে সহযোগিতা করছেন সেনাবাহিনী ও বিমানবাহিনী।

 

ওই সব কেন্দ্রে সরাসরি পৌঁছাতে কোনো সড়ক বা নৌপথের সুযোগ নেই। তাই কেন্দ্রগুলোতে ভোটের কয়েক দিন আগেই সরঞ্জামসহ নির্বাচনি কর্মকর্তা- কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হেলিকপ্টারে করে নিয়ে ভোট গণনা শেষে আবার উপজেলা হতে জেলা সদরে পাঠানো হবে। এই ৫ কেন্দ্রগুলো হলো ফারুয়া ইউনিয়নে ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাড়াছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। আর বড় থলি ইউনিয়নে প্রাংজংপাড়া, বড়থলি এবং  রাইমংছড়া। অন্য চার কেন্দ্রগুলোও এভাবে পাঠানো হবে।

 

এছাড়াও নির্বাচন অফিসার ছালেহ আহমদ ভুইঁয়া জানান, উপজেলায় মোট ১৩ টি কেন্দ্রে  ভোটার সংখ্যা ২৪৫১৫ জন,পুরুষ -১২৫৬৮,মহিলা-১১৯৪৭ জন। তারমধ্যে বড়থলি ইউনিয়নে ২৩৩৪ জন,কেংড়াছড়িতে ৫৫৭২ জন,বিলাইছড়িতে ৭২৪৭ জন এবং ফারুয়াতে ৯৩৬২ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!