নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও
ধানের শীষ মনোনীত প্রা্থী, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজলের নিবার্চনী শেষ জনসভায় তিনি বলেছেন, বৃহত্তর ঈদগাঁওবাসী একতাবদ্ধ হয়েছে,এলাকার মানুষ যেদিকে যায়, সেদিকে জয়ী অনিবার্য। তিনি নিবার্চিত হলে ফায়ার স্টেশন, ৫০ শয্যা হাসপাতাল,ঈদগাঁওকে পূর্ণাঙ্গ উপজেলা করার কথাও জানান।
৯ ফ্রেরুয়ারী (সোমবার) বিকেলে কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশন চত্বরে উপজেলা বিএনপি কতৃক আয়োজিত নিবার্চনী জনসভায় প্রধান বক্তার বক্তব্য রেখেছেন, জেলা বিএনপির সহ সভাপতি এম মমতাজুল ইসলাম।
ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আবুল কালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ পরিচালনায়
অন্যদের মাঝে বক্তব্য রাখেন, সাবেক সাংসাদ মরহুম এডভোকেট খালেকুজ্জামানের সন্তান তানজিল জামান উৎস, আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী,আবদু শুক্কুর,উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক শওকত আলম,জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ জনিসহ উপজেলাও ইউনিয়ন পযার্য়ের বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দরা।
দুপুর পার হয়ে বিকেলের দিকে এ জনসভা যেন জনসমুদ্র রুপ নেয়। ইউনিয়ন পযার্য়ের মিছিলে মুগ্ধ করেন সাধারণ মানুষদের। মিছিলের বহরে ধানের শীষ মনোনীত প্রাথী হাত নেড়ে শুভেচ্ছা জানান জনসভায় আসা বিপুল সংখ্যক লোক জনকে।ঈদগাঁও উপজেলার ৫ ইউনিয়নের পাড়া মহল্লা থেকে নেচে গেয়ে কর্মী, সমর্থকরা খন্ড খন্ড মিছিল জনসমুদ্রে পরিনত হয়। বাস স্টেশনের ঈদগড় রাস্তার মাথা হয়ে গরুবাজার পযন্ত যেন লোকে লোকারণ্য
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি