নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
ঢালাইয়ের মাধ্যমে উপ-সড়ক সংস্কার করলেও পাশ্ববর্তী ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা পরিনত। দীর্ঘদিনেও আলোর মুখ দেখেনি ঈদগাঁও সুপারি গলির সেই ড্রেনটি।
দেখা যায়,ঈদগাঁওয়ের মাছ বাজারের পাশ্ববর্তী সুপারী গলি সড়কের দীর্ঘলাইন ড্রেনটি ময়লা আবর্জনায় চেয়ে গেছে। তার উপর মশা মাছির উপদ্রব। দুর্গন্ধ বিষিয়ে উঠেছে আশপাশ এলাকা দীর্ঘকালেও দেখার যেন কেউ নেই।
উপ-সড়ক দিয়ে তিনচাকার যানবাহন অনায়াসে চলাচল করছে। এ সড়কের পাশঘেষে অবস্থিত ড্রেনটির নানা ময়লার দুর্গন্ধে হাটাচলা অনেকটা দায়ী হয়ে পড়েছে। নাকে রুমাল চেপে ধরে চলা চল করে যাচ্ছেন নারী-পুরুষরা। অন্যদিকে স্থানীয় লোকজনসহ ভাড়াবাসার অবস্থানরত লোকজন বাসাবাড়ীর সমস্ত ময়লা আবর্জনা ড্রেনে ফেলে ভরাট করে ফেলছেন। দুর্গন্ধে সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়বে।
পথচারী এক মুরব্বি জানান, বছর খানের ধরে ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশায় রুপ নিয়েছে। সংস্কারের কোন প্রকার উদ্যোগ দেখা যাচ্ছেনা। সংশ্লিষ্ট কতৃপক্ষের সু-নজর দাবী করেন তিনি।
আরেক পথচারী জানান,বর্ষার আগে ড্রেনটি সং স্কার না করলে চলাচলে বিপাকে পড়বে মানুষরা
জালালাবাদ ইউপি চেয়ারম্যানের মুঠোফোনে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি