Logo
শিরোনাম
ইসলামপুরে দানাদার পরিপক্ষ লবণ উৎপাদনে চাষীদের প্রশিক্ষণ তাল পাতায় নিপুণ কারুকার্য তৈরী বাবুই পাখির বাসা বিলুপ্তির পথে….. ফাইতংয়ে লাগাতার বন্য হাতি তান্ডবে কৃষকের হাজার স্বপ্ন এবার চোখে কান্না বিলাইছড়িতে ভ্রাম্যমান আদালতে একজনকে জরিমানা লামায় বন ও গজালিয়া আর্মি ক্যাম্পের যৌথ অভিযানে ২০০ ঘনফুট গোল কাঠ জব্দ মাহে রমজানের সম্মানার্থে ঈদগাঁও প্রেসক্লাবের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ঈদগাঁও সুপারী গলি সড়কের ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা, সংস্কারের উদ্যোগ নেই ঈদগাঁও শাহ জব্বারিয়া দাখিল মাদ্রাসায় চালু হলো বিজ্ঞান বিভাগ, শিক্ষায় নতুনত্বের সূচনা পোকখালীতে যুবকের ছুরিকাঘাতে মোস্তফা কামাল নিহত পটিয়ায় হযরত মকবুল শাহ্ (রহ:) এর ৮২ তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন।

বিলাইছড়িতে ভ্রাম্যমান আদালতে একজনকে জরিমানা

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:-বিলাইছড়ি বাজারে  বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করলেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  হাসনাত জাহান খান। তিনি বুধবার(১৮ ফেব্রুয়ারি ) দুপুরে মাহে রমজান উপলক্ষে বাজার নিয়ন্ত্রণ ও অসাধু ব্যবসায়ীদের ধরতে এবং  দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে তাৎক্ষণিক  এই অভিযান পরিচালনা করলেন। অভিযান পরিচালনার  সময়  বাজারে মুদীর দোকান, হোটেল, মূরগী ব্যবসায়ী এবং বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে এই দ্রব্যমূল্য তালিকা ও গুণগত মান যাচাই করেন।

 

 

পরিচালনা সময় তিনি  ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় মোঃ কবির স্টোরকে মূল্য তালিকা না থাকার দায়ে ৫০০/- টাকা জরিমানা করেন। তিনি জানান বিগত সময়ে সকলকে মূল্য তালিকা রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সে অনুযায়ী পাওয়া যায় নি। প্রায় দোকানে মূল্য তালিকাগুলো অস্পষ্ট অনেকের তারিখ লেখা নেই, অনেকে লিখে নাই। বুঝা যায় না । সেজন্য তিনি পুনরায় সবাইকে সতর্ক করে  মূল্য তালিকা রাখার জন্য নির্দেশনা দেন। অন্যথায় যদি একই রকম পাওয়ার যায় তাহলে  আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন ইউএনও অফিসের সজীব চাকমা, থানার এসআই ইকরাম সহ সঙ্গীয় ফোর্স।

এই বিষয়ে বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি রতন চক্রবর্তীকে  জিজ্ঞাসা করা হলে, তিনি জানান সবাইকে মূল্য তালিকা রাখার জন্য বলা হয়েছে এবং আরো বলবো। যথাসম্ভব ক্রেতারা যাহাতে কম দামে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য  ক্রয় করতে পারে, সে ব্যবস্থা করছি। তবে তিনি এও জানান, অনেকে বললেও শুনে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!