মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক :
পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এর নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের অসহায় ও হতদরিদ্রদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্যে ফাঁসিয়াখালী ইউনিয়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ২৭ ফেব্রুয়ারি হারগাজা পশ্চিম মারমা পাড়া থেকে শুরু করে মহেশখালীপাড়া ০২ ওয়ার্ড এলাকায় এই কার্যক্রম শুরু হয়। উদ্বোধন করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাঙ্গীর আলম খান, ৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন মজুমদার, সাবেক ইউপি সদস্য আকরাম, বিএনপি নেতা ইব্রাহিম এবং ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য জোসনা আক্তার লিলিসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন বলেন, দ্রুত তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করে পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়ন ও লামা পৌরসভায় ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রামের প্রথম ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন থেকে শুরু করা হয়েছে বলে জানান তিনি।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি