Logo
শিরোনাম
২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

বেইলী ব্রিজ ভেঙে রাঙ্গামাটি -বান্দরবান যোগাযোগ বন্ধ

পলাশ চাকমা,রাঙ্গামাটি :রাঙ্গামাটি-বান্দরবান সড়কের বাঙ্গালহালী ইউনিয়নে পাথর ভোজায় ট্রাক উল্টে বেইলী ব্রিজ ভেঙ্গে চার জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতি বার সকালে ৭ টার দিকে রাঙ্গামাটি থেকে পাথর ভোজায় একটি ট্রাক বেইলী ব্রিজে উঠলে বিকট শব্দে ব্রিজটি ভেঙ্গে পড়ে যায়।

এ সময় সেনবাহিনীর সদস্যরা তাৎক্ষণিক একজনকে উদ্ধার করে রাঙ্গুনিয়া সারজা হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে।

তাৎক্ষনিক খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেঞমং মারমা,ইউপি সদস্য নজরুল ইসলাম,বান্দরবান সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মসলেহ উদ্দীন, রাঙ্গামাটি সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম, বাঙ্গালহালী পুলিশ ফাড়ির অফিস ইনচার্জ কামরুজ্জামান ।

বেইলিব্রিজ ভেঙ্গে যাওয়ার ফলে বর্তমানে রাঙ্গামাটি বান্দরবান সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে।

এ বিষয়ে বান্দরবান সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মসলেহ উদ্দীন জানান, আমরা তাৎক্ষনিক ভাবে রাঙ্গামাটি-বান্দরবান সড়ক দ্রুত বিকল্প সড়কের মাধ্যমে সড়ক যোগাযোগ শুরু করতে পারি। ঘটনার পর পর বিকল্প রাস্তার কাজ শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!