Logo
শিরোনাম
পটিয়ায় এলডিপি’র ইফতার মাহফিলে বক্তারা: কর্নেল অলি আহমদ এর নেতৃত্ব ঐক্যবদ্ধ অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা নাইক্ষ্যংছড়ি সীমান্ত সড়কে অজ্ঞাতনামা লাশ, উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ বিলাইছড়ির রাজগুরু অগ্রবংশ উচ্চ বিদ্যালয় কমিটির সঙ্গে সাক্ষাৎ করলেন এ্যাড.দীপেন মহান ১৭ ফাল্গুন ২ মার্চ পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে বার্ষিক ওরশ শরীফ ঈদগাঁওতে ৪৩ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন : খুশি হতদরিদ্ররা লামায় দুইটি ইটভাটায় অভিযানে, মোট ৫ লক্ষ টাকা জরিমানা আদায় ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৯৭ ব্যাচের ছাত্র রেজাউল করিমের মৃত্যু, জানাজা সম্পন্ন রাঙ্গামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত পরাগ বড়ুয়া—বিএনপির প্রভাব খাটিয়ে পদে টিকে থাকার অভিযোগ লামায় ফ্যামিলি কার্ড বিতরণের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

লামায় দুইটি ইটভাটায় অভিযানে, মোট ৫ লক্ষ টাকা জরিমানা আদায়

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক :

পার্বত্য জেলা বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়নে ইটভাটায় উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। শনিবার (২৮ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় ফাইতং ইউনিয়নে ফাদুর ছড়া ও বাঙ্গালি পাড়া নামক স্থানে অবৈধভাবে ইট পোড়ানো, পাহাড় কর্তনের অপরাধে B.B.M ২ লক্ষ টাকা ও KBC ব্রিকস এর মালিক’কে ৩ লক্ষ টাকা ও কয়েক শত ঘনফুট জ্বালানী কাঠ জব্দ করা হয়। দুইটি ব্রিকস মালিক মোট ০৫ লক্ষ টাকা (পাঁচ লক্ষ) টাকা অর্থদণ্ডারোপ জরিমানা আদায় করা হয়।অভিযান পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন, অভিযানে সহযোগিতা ছিলেন, লামা বন বিভাগ ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা এস.এম হাবিবুল্লাহ ও ফাইতং পুলিশ,ফায়ার সার্ভিস। অভিযানে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন প্রতিবেদক’কে বলেন, ইট প্রস্তুত করার উদ্দেশ্যে পাহাড় থেকে মাটি কেটে কাঁচামাল ইট তৈরি করায়। মোবাইল কোর্টে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ১৫ (১) লংঘনের দায়ে ফাইতং এলাকায় অবৈধভাবে গড়ে উঠা ২টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধভাবে ইট পোড়ানো ও পাহাড় কর্তনের অপরাধে ২ টি ইটভাটার মালিক’কে মোট ০৫ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। পরিবেশ ধ্বংসের সাথে জড়িতদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন এ অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটার বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহতি থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!