Logo
শিরোনাম
ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও গণশুনানি ফাইতং বাজারে

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক :

পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলায় মানিক নামের এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি পাগলির আগায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় তাকে হাতেনাতে আটক করে এ জরিমানা করা হয়।স্থানীয়রা জানান, এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছেন কিছু প্রভাবশালী দল। ফলে রাজস্ব হারাচ্ছে সরকার এবং হুমকির মুখে পড়েছে এই বালু ঘাটের পার্শ্ববর্তী খাল পাড় ও ফসলি জমি। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দাদের অভিযোগ তুলে আরও জানান, বছরের পর বছর ধরে নিয়ম উপেক্ষা করে অবৈধভাবে বালু তুললেও ভয়ে মুখ খুলতে কেউ সাহস পায়না। এলাকায় বিভিন্ন পয়েন্টে মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় হুমকির মুখে পড়েছে ফসলি জমি, ধ্বংস হচ্ছে পরিবেশ। যত্রতত্র ভূগর্ভস্থ বালু উত্তোলন করায় আতঙ্কে এলাকাবাসী। বিভিন্ন সময় উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে জরিমানা করলেও রাতে গাড়ি দিয়ে বালু নিয়ে যাচ্ছেন।অভিযান করেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন প্রতিবেদককে বলেন, একব্যক্তি পাগলির আগার ঝিরি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন, এমন সংবাদের ভিত্তিতে বিকাল সাড়ে ৫ টার দিকে অবৈধভাবে বালু পরিবহন ও উত্তোলনের দায়ে মানিককে জরিমানা করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ ধারা মতে এ জরিমানা করে পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!