পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপি’র সভাপতি ছাড়াই পটিয়া উপজেলা পৌরসভা এলডিপি ও অঙ্গ সংগঠনের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। ২৮ ফেব্রুয়ারী শনিবার বিকালে মন্সেফ বাজার দলীয় কার্য়লয়ে আয়োজিত ইফতার মাহফিল আলোচনা সভায় সভাপতিত্ব করেন পটিয়া পৌরসভা এলডিপি’র সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। পৌর এলডিপি’র সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহ আলম এর পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা এলডিপি’র সাবেক সহ সভাপতি শামসুল আলম সিকদার, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা গনতান্ত্রিক ছাএদলের সাধারণ সম্পাদক আমিনুল হক তামিম, বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌরসভা গনতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক নুরুল আলম, পৌরসভার দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, মামুনুর রশিদ মামুন, মোহাম্মদ বাবুল, জসিম উদ্দিন, খোরশেদ আলম, নুরু সওদাগর,মাওলানা মনির, এরশাদ, ওয়াসিম, করিম, আমিনুল ইসলাম, আবদু শুক্কুর সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি’র) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাবেক সফল মন্ত্রী আলহাজ্ব কর্নেল অবসর অলি আহমদ বীর বিক্রম এর নেতৃত্বে পটিয়ায় এলডিপি ঐকবদ্ধ, কিন্তু জেলা এলডিপি’র সভাপতির বিভিন্ন স্বেচ্ছাচারি, অনিয়ম, অসাংগঠনিক সিদ্ধান্ত, তৃণমূল নেতাকর্মীদের অবমুল্যায়ন সিদ্ধান্তহীনতায় এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুকৌশলে বানিজ্যর অভিযোগ তুলেন দলের নেতা কর্মীরা, এলডিপি’র নেতা কর্মীরা জেলা সভাপতি পদ পরিবর্তনের দলের চেয়ারম্যান অলি আহমদ বীর বিক্রম এর হস্তক্ষেপ কামনা করেন এবং দলীয় নেতা কর্মীদের যথাযত মুল্যায়নের দাবি জানান।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি