Logo
শিরোনাম
ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও গণশুনানি ফাইতং বাজারে

ঈদগাঁও মাইজ পাড়ার ভরাখাল খননে ইউএনও বরাবরে লিখিত আবেদন এলাকাবাসীর

এম আবু হেনা সাগর, ঈদগাঁও

ঈদগাঁওয়ের বৃহত্তর মাইজ পাড়ার ঐতিহ্যবাহী ভরাটখাল খননে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) বরাবরে শতাধিক ব্যাক্তির স্বাক্ষর সহ কারে লিখিত আবেদন দিয়েছেন এলাকাবাসী।

উক্ত আবেদনে সুপারিশ করেন কক্সবাজার-৩ ( সদর-ঈদগাঁও ও রামু) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজল, জেলা বিএনপির সহ সভাপতি এম মমতাজুল ইসলাম।

আবেদনে এলাকার সাবেক চেয়ারম্যান,বতমান এবং সাবেক এমইউপিসহ গন্যমান্য ব্যাক্তিবগও খাল খননের পক্ষে স্বাক্ষর করেন।

জানা যায়, কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের বৃহত্তর মাইজ পাড়া এলাকার কোন নদী কিংবা পযাপ্ত পরিমানে পানি পাওয়ার তেমন ক্ষেত্র না থাকলেও এলাকাজুড়ে ঐতিহ্যবাহী একটি ভরাট খাল রয়েছে। খালটি দিয়ে একসময়ে নৌকা চলাচল করতো। যে খাল দিয়ে বর্ষায় জলাবদ্ধতা নিরসন,শতশত একর কৃষি জমিতে চাষাবাদ,কৃষক ও সাধারণ মানুষের জীবিকার মাধ্যম, এলাকার পরিবেশ ও জীবন যাত্রার মান স্বাভাবিক রাখার পাশাপাশি খালটি পুরো গ্রামের ঐতিহ্যবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতো।

খালে পাশ্ববর্তী মানুষ নানাভাবে ময়লা আবজনা ফেলে পরিবেশ প্রতিবেশের ক্ষতির পাশাপাশি মাটি ভরাট করে অবৈধভাবে দখল করে স্থাপনা তৈরীতে প্রতিযোগিতায়,নেমেছে। এতে করে অল্প বৃষ্টিতে পুরো এলাকা জলাবদ্ধতা তৈরী হয়ে বসতঘরে পানি ঢুকে যায়। এই কারনে এলাকায় ময়লা আবজনায় দূগন্ধ ছড়ানোর পাশাপাশি ছাত্র ছাত্রীরা স্কুলে আসা যাওয়ার মধ্যে ময়লা পানির দূগন্ধে যাতায়াতে নানা সমস্যার সম্মুখিন হচ্ছে।

আবেদন সূত্রে জানা যায়,এছাড়াও খালটি ভরাট হয়ে যাওয়ায় স্বাভাবিক ভাবে পানি চলাচলের বিঘ্ন ঘটায় শত শত একর কৃষি জমির চাষাবাদ করা যাচ্ছেনা। এক সময় খালটি অনেক বড় থাকলে ও এ সময়ে খুব বেশি ছোট হয়ে গেছে। স্থানীয় মানুষ না বুঝে ময়লার স্তুপ,মাটি দিয়ে ভরাট, খালের উপর বাড়ী,দোকানপাঠ নির্মান করে ছোট করে ফেলছেন ঐতিহ্যবাহী খালটি। অনেকে খাল ভরাট করেই সবজি চাষাবাদের আড়ালে টিনের বেড়া দিয়ে ঢেকে ফেলেছে খালের এক অংশ। এতে করেই বর্ষা মৌসুমে পানি সুষ্ঠুভাবে চলাচল করতে না পারায় পুরো গ্রাম প্লাবিত হয়ে হাঁটাচলাও করা যায়না।

মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলাবদ্ধতা নিরসনে ঈদগাঁওয়ের মাইজ পাড়ার ভরাখালটি অবৈধভাবে দখলমুক্ত করে খনন করা জরুরী, জনগুরুত্ব বহন করছে।

উল্লেখ্য যে, মাইজ পাড়ার খালটি খনন করার লক্ষে একাধিকবার প্রতিবেদন প্রকাশিত হয় প্রিন্ট ও অনলাইনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!