Logo
শিরোনাম
চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন

বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও গণশুনানি ফাইতং বাজারে

মো. ইসমাইলুল করিম বান্দরবান জেলা প্রতিনিধি:

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার ফাইতং বানিয়ারছড়া-গজালিয়া সড়ক চেইনেজ ২০০০-৪০৫০ মিটার উন্নয়ন প্রকল্পের বিষয়ে জনগনকে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ফাইতং ইউনিয়ন বাজা স্টেশনে এ অবহিতকরণ অনুষ্ঠিত করেন। সেখানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বান্দরবান জেলা নির্বাহী প্রকৌশলী প্রতিপদ দেওয়ান, উপজেলা প্রকৌশলী আবু হানিফ, ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাবেদ মাহমুদ, ঠিকাদার ফরিদুল আলম সিআইপি, ফাইতং ইউনিয়ন বিএনপি সাবেক আহবায়ক মিজবাহ উদ্দিন মিন্টু, জাতীয় নাগরিক পাটি’র্র (এনসিপি) বান্দরবান জেলার সদস্য সচিব মোহাম্মদ এরফানুল হক, আমজনতার আব্দুল জলিল কোম্পানী, ফাইতং-বাসী’সহ প্রমুখ। শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল ৩টায় অনুষ্ঠিত অবহিতকরণে লামা ও চকরিয়া উপাজেলার বিভিন্ন প্রিন্ট ইলেকটি্িরক মিডিয়া প্রতিনিধিসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। সভায় এলজিইডি, ঠিকাদার পক্ষ ও স্থানীয় লোকজনের মাঝে এ সড়ক উন্নয়ন কাজ নিয়ে ব্যাপক আলোচনা ও গনশুনানি হয়। কাজের ঠিকাদার মো. ফরিদুল আলম সিআইপি এ অবহিতকরণ ও গণশুনানির আয়োজন করেন। মোহাম্মদ এরফানুল হক বলেন, সড়ক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও গণশুনানি হলো প্রকল্প এলাকার জনগণের সাথে মতবিনিময়, তথ্য প্রকাশ এবং মতামত গ্রহণের প্রক্রিয়া। এর মাধ্যমে কাজের ধরণ, বাজেট, পরিবেশগত প্রভাব ও সময়সীমা জানানো হয় এবং অভিযোগ বা পরামর্শ গ্রহণ করা হয়। এটি জনসংশ্লিষ্টতা নিশ্চিত করে ও স্বচ্ছতা বাড়ায়। অনুমোদিত প্রকল্পগুলো অনুমোদিত প্রকল্প সাধারণত সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে নিয়মিত তদারকি করা হয়। গণশুনানির মূল উদ্দেশ্য ও বিষয়বস্তু,প্রকল্প অবহিতকরণ প্রকল্পের লক্ষ্য, নকশা, ভূমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ এবং কাজের সময়সীমা সম্পর্কে এলাকাবাসীকে বিস্তারিত জানানো।সেখানে এলজিইডি’র উপজেলা প্রকৌশলী আবু হানিফ কাজের নিয়মনীতি তুলে ধরে বলেন, কাজের শুরুতে অনিয়মের কোন সুযোগ নেই। মাত্র বেড করা হয়েছে। গুনগত মান ঠিক রেখেই সড়কের কাজ সম্পন্ন করা হবে। এতে হতাশ হওয়ার কিছু নেই। পরে নির্দিষ্ট সময়ের মধ্যে যথাযথভাবে কাজ বাস্তবায়ন করার আশ্বাস দেন প্রকল্পের ঠিকাদার মো. ফরিদুল আলম সিআইপি। তিনি বলেন, ফাইতং ইউনিয়নের প্রতি আমার বিশেষ টান আছে। এ টানের কারনে আমার তদবিরে ফাইতং-গজালিয়া সড়ক নির্মিত হয়েছে। আমার ভাই জালাল উদ্দীন -এ ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তাছাড়া এখানে আমাদের ঘরবাড়ি, জায়গা জমিসহ ব্যাবসা বাণিজ্যও রয়েছে। তায় এ সড়ক উন্নয়ন কাজে অনিয়ম করার প্রশ্নই ওঠে না। একটি মহল হনস্বার্থ হাসিলের উদ্দেশ্যে অপপ্রচার করে উন্নয়ন কাজে বাঁধার সৃষ্টি করছেন। অবহিতকরণেল মধ্যে বক্তব্য রাখেন- লামায় সাংবাদিক মুহাম্মদ কামালুদ্দিন ও মো. রফিকুল ইসলাম, নুর মোহাম্মদ মানিক, ফাইতং ইউনিয়ন যুবদলের সভাপতি মো. ইমাম উদ্দিন, ফরহাদ আহমদ সজল, রুবেল, হেলাল উদ্দিন, উপস্থিত ফাইতংবাসীরা।এর আগের দিন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার আদিল আহমদ চৌধুরী নামের এক ব্যক্তি ফাইতং বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন কাজে অনিয়ম হচ্ছে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করেন বলে জানান, ঠিকাদারের ভাই নুর মোহাম্মদ মানিক। তিনি বলেন, ওই ব্যক্তি আমাদের কাছে ৬ লাখ টাকা চাঁদা দাবী করেছিল, যার প্রমাণ আমাদের কাছে আছে। এ বিষয়ে আমরা আইনের আশ্রয় নিবো। আমরা চাঁদার টাকা না দেওয়ায় আদিল আহমদ চৌধুরী ফেসবুকের মাধ্যমে অপপ্রচার করে প্রশাসন ও স্থানীয়দের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পায়তারা করেছেন মাত্র। তবে সাংবাদিক হিসেবে সড়ক উন্নয়ন কাজে অনিয়মের বিষয়টি তুলে ধরায় ঠিকাদার পক্ষ ক্ষিপ্ত হয়ে এখন চাঁদা দাবীর মত অভিযোগ তুলে অনিয়মের বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বলে জানান, অভিযুক্ত আদিল আহমদ চৌধুরী। অবহিতকরণ শেষে এলজিইডি’র বান্দরবান জেলার নির্বাহী প্রকৌশলী প্রতিপদ দেওয়ান যথাযথভাবে সড়ক উন্নয়ন কাজ বাস্তবায়নে স্থানীয় জনসাধারণ ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তবে শেষে নুর মোহাম্মদ মানিক বলেন, সড়ক কাজ অনিয়ম হবে না। নিজে থেকে অর্থ দিয়ে হলেও এই কাজ সমাপ্ত করবে বলে আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!