Logo
শিরোনাম
চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন

ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

২০২৬ সালের এসএসসি / দাখিল পরীক্ষা নকল মুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এক মতবিনিময় সভা গতকাল বিকেলে অনুষ্ঠিত হয়। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাগতিক বিদ্যালয় প্রধান শিক্ষক ও কক্সবাজার-২ কেন্দ্রের কেন্দ্র সচিব খুরশীদুল জন্নাত।

এসএসসি পরীক্ষা কেন্দ্র কক্সবাজার -২ এবং-৪ দাখিল পরীক্ষা কেন্দ্র কক্সবাজার-২ আয়োজিত মতবিনিময় সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য শেষে শিক্ষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুল হাসান মোঃ মহি উদ্দিন।

পরীক্ষা কক্ষে পর্যবেক্ষকদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করেন ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হেফাজত উল্লাহ নদভী, এসএসসি পরীক্ষা কেন্দ্র কক্সবাজার-৪ এর কেন্দ্র সচিব শফিউল আলম, ভারুয়াখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল আমিন,পালাকাটা গোলজার বেগম মডেল দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা সৈয়দ নূর হেলালী, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের সহকারী প্রধান শিক্ষক নুরুল আবছার।

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক বদরুদ্দোজা বেদার। পবিত্র গীতা পাঠ করেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অশ্রু রায়।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ জালাল মুনির। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মাদ্রাসা সমূহের অধ্যক্ষ-সুপার এবং কর্মরত শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!