নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের প্রান্তিক কৃষকদের মাঝে উন্নতমানের আউশ ধান বীজ ও সার বিতরণ করা হয়।
বুধবার ঈদগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ৯টি ওয়ার্ডে কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। কৃষকদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও কৃষিকে আরও টেকসই করতে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ঈদগাঁও উপজেলার নির্বাহী অফিসার। তিনি কৃষকদের হাতে বীজ,সার তুলে দেন এবং কৃষি উন্নয়নে সরকারের বিভিন্ন সহায়তা কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।
এই সময় উপস্থিত ছিলেন, ঈদগাঁও উপজেলা বিএনপির সাধারণ মানুষের সেলিম মাহমুদ, উপজেলা যুবদল সাবেক আহবায়ক আজমগীর ঈদগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অহিদুর রহমান কোম্পানী,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইলিয়াছ মিয়াসহ আরো অনেকে।
স্থানীয় কৃষকরা এ ধরনের উদ্যোগকে সময়োপ যোগী ও সহায়ক হিসেবে উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই কৃষিবান্ধব উদ্যোগের ফলে এলাকার ফসল উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকদের আর্থিক অবস্থারও উন্নয়ন ঘটবে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি