নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাইয়ে ১শত ৭০জন রেজি স্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে।
২১ এপ্রিল মঙ্গলবার বিকেলে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ যাচাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দেশের তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তুলতে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে।
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে ১২ থেকে ১৪ বছরের ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিদপ্তর এই কর্মসূচি বাস্তবায়ন করছে।
ঐদিন ৪১৩ জন থেকে ১৭০ জনকে বাছাই করা হয়। তৎমধ্য বালক ১২০ এবং বালিকা ৫০ জন।
২৩শে এপ্রিল বৃহস্পতিবার সকাল এগারটায় ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন মাঠে বাছাইকৃত দের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয় বলে জানান রেফারী মিজানুর রহমান।
এতে উপস্থিত ছিলেন,রেফারী মিজানুর রহমান, রিদেয়ানুল হক, ইউসুফসহ বালক-বালিকাতেই বাছাইয়ে উত্তীর্ণ ক্ষুদে ক্রীড়ামোদীরা।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি