ডেস্ক নিউজ: আলীকদমে মটরসাইকেল দূর্ঘটনায় ১ জন গুরুতর আহত হয়েছেন ।
আজ ২৮ ফেব্রুয়ারি রবিবার সকালে থানচি সড়কের ১১ কিলোমিটার মুসলিম পাড়া নামক এলাকায় মোটরসাইকেল দূর্ঘটনা ঘটনায় মোঃ ইব্রাহিম(৩২) গুরুতর আহত হয় । আহত ব্যক্তি আলীকদম আমতলী পাড়ার বাসিন্দা।
সূত্র জানায় দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর কারণে হঠাৎ পথ মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে ।
বর্তমানে আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে এবং তার চিকিৎসা চলমান রয়েছে ।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি