Logo
শিরোনাম
২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

পার্বত্য এলাকায় সীমান্ত সড়ক ও নিরাপত্তা চৌকি বাড়ানো হবে: পুলিশ সুপার 

রাঙ্গামাটি প্রতিনিধি :পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী তৎপরতা দমনে অভিযান বাড়ানো হবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি পুলিশ সুপার মীর মোদাচ্ছের। সেই সাথে সীমান্ত সুরক্ষায় সীমান্ত সড়ক ও নিরাপত্তা চৌকি বৃদ্ধির কথা জানিয়েছেন পুলিশ সুপার, রাঙ্গামাটি। ৪ মার্চ বৃহস্পতিবার দুপুরে রাজস্থলী উপজেলাধীন ২নং গাইন্দ্যা ইউনিয়নে অবস্থিত প্রায় ৯ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে রাজস্থলী উপজেলায় নতুন থানা ভবন উদ্ভোধন ও হস্তান্তরকালে এ কথা বলেন।

এসময় পুলিশ সুপারের সাথে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মারুফ আহম্মেদ, শফিউল্লাহ (অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ) মোঃ মাঈন উদ্দিন (অতিরিক্ত পুলিশ সুপার রাঙ্গামাটি সদর), রওশন আরা রব (অতিরিক্ত পুলিশ সুপার কাপ্তাই সার্কেল) ও রাজস্থলী উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ ছাদেক, থানা অফিসার ইনচার্জ মফজল আহম্মদ খান সহ পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পুলিশসুপার আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম পর্যটনের জন্য সম্ভাবনাময় এলাকা। বিশেষ করে রাজস্থলী উপজেলার মিতিঙ্গ্যাছড়ি, বলিপাড়া ও সীমান্ত সড়ক বয়ে বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়ন উল্লেখ করার মত। এ অঞ্চলে নিরাপত্তা বৃদ্ধি করা গেলে পর্যটক এবং বিনিয়োগ বাড়বে বলে তিনি জানান। শান্তি চুক্তি প্রসঙ্গ টেনে তিনি বলেন, গত কয়েকদিন আগে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির চেয়ারম্যান জ্যোতিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু) সাথে রুদ্রতার বৈঠকে পার্বত্য চুক্তিতে যেসব সমস্যা রয়েছে তা দুর করা হচ্ছে বলে জানান।

কোন এলাকাকে বাদ দিয়ে নয় আমরা সবাই একসাথে এগিয়ে যেতে চাই। উন্নয়ন হবে এক সাথে। এরাজস্থলী উপজেলায় মাদক, সন্ত্রাস নির্মুল করে আইন শৃঙ্খলা স্বাভাবিকভাবে ফিরিয়ে আনতে হবে। নইলে অদুর ভবিষ্যৎ এ পার্বত্য অঞ্চলে উন্নয়ন সম্ভাবনা নয় বলে তিনি আশা ব্যক্ত করেন। পরে ৯ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগের টেন্ডারকৃত মডেল থানাটি গ্রহন করে নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!