Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে বার্মিজ গরুসহ বিভিন্ন  মালামাল জব্দ ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২ 

কাপ্তাইয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

ডেস্ক নিউজ:রাঙ্গামাটির কাপ্তাইয়ে ষষ্ট শ্রেণির এক ছাত্রীকে জোড় করে ধর্ষণের দায়ে মো. সুমন মিয়া (১৯) এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (১৪ মার্চ) দিবাগত রাতে নতুন বাজার সংলগ্ন স্বর্ণটিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কাপ্তাই থানা পুলিশ।

সুমন ওই এলাকার মোরশেদ মিয়ার ছেলে। সে পেশায় একজন দৈনিক শ্রমিক বলে জানায় পুলিশ।

রাতে বাড়িতে একা পেয়ে ওই স্কুল ছাত্রীকে জোড় করে ধর্ষণের দায়ে সুমনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান কাপ্তাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন। বলেন, এ ঘটনায় বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দায়ে মামলা দায়ের করেন ভুক্তভোগী স্কুলছাত্রীর পিতা। রাতেই স্বর্ণটিলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

ওসি নাছির উদ্দিন আরও বলেন, ধর্ষণের শিকার ওই ছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ট শ্রেণিতে পড়ে। ওই যুবক প্রায়ই ভুক্তভোগী স্কুলছাত্রীকে রাস্তাঘাটে উত্যক্ত করতো। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বাড়িতে একা পেয়ে স্কুলছাত্রীকে জোড় করে ধর্ষণ করে সুমন। আজ দুপুরে তাকে রাঙামাটি আদালতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় একটি সূত্র বলছে, তাদের দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কথা হত দু’জনের।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!