ডেস্ক নিউজ:বান্দরবানের থানচিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী পরামর্শে পার্বত্য জেলা পরিষদ কর্তৃক বোডিং পাড়া অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারকে তাৎক্ষনিক ভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। পহেলা বৈশাখ বুধবার দুপুরে থানচি সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বোডিং পাড়া আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
রান্নার চুলা থেকে উৎপত্তি আগুনে প্রচন্ড গরম থাকায় আগুন ছড়িয়ে পড়লে তাৎক্ষনিক ভাবে ১৫টি বসত বাড়ী আগুনে পুড়ে বিলিন হয়ে যায়। বাকী বসত বাড়ীগুলো পাড়ার অপর প্রান্তে অবস্থান হওয়াই পাড়াবাসীদের সহায়তায় অল্পের জন্য রক্ষা পেতে সক্ষম হয়। এই পাড়ায় ২৯টি ম্রো সম্প্রদায়ের লোকজন বসবাস ছিল।
আজ ১৫ই এপ্রিল বৃহ:বার সকাল ১০ টায় উপজেলা পরিষদ বোডিং পাড়ায় গিয়ে আগুনে ক্ষতিগ্রস্থদের মাঝে প্রত্যেক পরিবারকে ৫০কেজি চাল, নগদ ৩,০০০/= টাকা ও উপজেলা পরিষদের ত্রাণ বিভাগ থেকে ২টি করে কম্বলসহ ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণের সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার আতাউল গনি ওসমানী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অংপ্রু ম্রো, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিমন ত্রিপুরাসহ থানচি সদর ইউনিয়ন পরিষদের মেম্বার ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি