Logo
শিরোনাম
বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি

বরকলে ৪৩ দিনে প্রথম ও দ্বিতীয় ডোজ এর কোভিড-১৯ টিকা নিল ২হাজার   

॥ রাঙ্গামাটি প্রতিনিধি ॥ রাঙ্গামাটির বরকল উপজেলায় ৪৩ দিনে নারী-পুরুষ মিলে প্রথম ও দ্বিতীয় ডোজের কোভিড-১৯ এর টিকা ২হাজার ২শ ২০জনকে দেয়া হয়েছে।তাদেরমধ্যে ১হাজার ৯শ ৫৫ জন পুরুষ ও ২শ৬৫ জন মহিলা।আর এসব তথ্যে নিশ্চিত করে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২০এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আরও প্রথম ও দ্বিতীয় ডোজের ২৬ জনকে কোভিড-১৯ এর টিকা দেয়া হয়েছে।

উল্লেখ্য,ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড- অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে গত ৭ই ফেব্রুয়ারী থেকে গণহারে কোভিড-১৯ টিকা প্রদান কর্মসূচি শুরু করে দেয় সরকার।তারই ধারাবাহিকতায় বরকল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রেও একইদিনে টিকাদান শুরু করে।এরপর নিয়মবিধি মোতাবেক নিয়মিত টিকা প্রদান কার্যক্রম বাস্তবায়নের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্তৃপক্ষ।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মংক্যছিং সাগর জানান,কোভিড-১৯ টিকা গ্রহণকারীদের মধ্যে আজ পর্যন্ত কারোর পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে বলে খবর পাওয়া যায়নি।বর্তমান পর্যন্ত ২হাজার ২শ অধিক ব্যক্তি কোভিড-১৯ টিকা গ্রহণ করেছে।আর টিকাদান কর্মসূচি অব্যহত থাকবে বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গণমাধ্যমকে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!