আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ
বান্দরবান নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে ৩০ ত্রিশ হাজার পিচ ইযাবা একটি বিদেশী পিস্তল ৪ রাউন্ড গুলি ১ টি ম্যাগজিন উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানাজায়
বৃহস্পতিবার ৫ নভেম্বর রাত সাড়ে ৯ টার দিকে
গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানাধীন ০৫ নং সোনাইছড়ি ইউপির ০২ নং ওয়ার্ডস্থ জুমখোলা সাকিনের বুবু মার্মা( ৩৫),পিতা- মৃত প্রু অং মার্মা,মাতা- খ্যাইংচিং মার্মা এর বসতঘরের ভেতর অভিযান পরিচালনা পূর্বক ঘরের ভেতর থাকা ছোট গোপন কক্ষ হইতে
৩(তিন) কাট অর্থাৎ ৩০,০০০ (ত্রিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট ও
একটি বিদেশী পিস্তল,একটি ম্যাগাজিন ও ০৪ রাউন্ড গুলি উদ্ধার করে।
পুলিশের উপস্থিতি টের পেযে
আসামী বুবু মার্মা( ৩৫),পিতা- মৃত প্রু অং মার্মা,মাতা- খ্যাইংচিং মার্মা, সাং -জুমখোলা,০২নং ওয়ার্ড,৫ নং সোনাইছড়ি ইউপি,থানা-নাইক্ষ্যংছড়ি, জেলা-বান্দরবান দৌড়ে পালিয়ে যায় ।
এবিষয়ে
নাইক্ষ্যংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক
সাংবাদিক দের বিষয় টি নিশ্চিত করে বলেন আসামি দের ধরতে অভিযান অব্যাহত আছে।