• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
Headline
বিলাইছড়িতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা…….  ঈদগাঁওতে ‘এসকে ফাউন্ডেশন’ পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ঈদগাঁওতে ৫৫তম সমবায় দিবস বর্ণাঢ্য পালিত নাইক্ষ্যংছড়িতে কঠিনচীবর দান অনুষ্ঠানে বান্দরবান জেৱা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা লামায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ঈদগাঁও আন নূর একাডেমির বার্ষিক পুরুস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত লামায় মাতামুহুরি নদী থেকে ৬০ বছর বয়সী একজন মরদেহ উদ্ধার ঈদগাঁওতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির আলোচনা ও র‍্যালি অনুষ্ঠিত লামা- আলীকদম সড়কে খাদে পড়ল কাভার্ডভ্যান, অক্ষত চালক ঈদগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ঈদগাঁওতে ৫৫তম সমবায় দিবস বর্ণাঢ্য পালিত

Reporter Name / ২৮ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগাঁওতে ৫৫তম জাতীয় সমবায় দিবস বর্ণাঢ্য ভাবে পালিত হয়। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ যৌথভাবে (৮ নভেম্বর) শনিবার সকালে দিবসটি পালন করেছে। এ উপলক্ষ্যে উপজেলা সমবায় অফিস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য রেলি বের করা হয়। যেটি জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। 

পরে উপজেলা প্রশাসনের অস্থায়ী সম্মেলন কক্ষ প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এসময় জাতীয় ও সমবায় সংগীত পরিবেশন করা হয়। পতাকা উত্তোলন কালে অন্যান্যের মধ্যে ইসলামপুর চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন উপস্থিত ছিলেন।

শেষ উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার। স্বাগত বক্তব্যে উপজেলা সমবায় কর্মকর্তা দিদারুল ইসলাম উপজেলা সমবায় বিভাগের চলমান সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন। 

তারই সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি এম, মমতাজুল ইসলাম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের। 

নিবন্ধিত সমবায় সমিতির কর্মকর্তাদের মধ্যে বক্তব্য দেন নিশান মহিলা সমবায় সমিতির সভাপতি লুৎফুন্নেছা এমইউপি, পোকখালী, নাইক্ষ্যন্দিয়া, চৌফলদণ্ডী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি সভাপতি আজিজুল হক রুবেল, আলোকবর্তিকা যুব সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ জুনাইদ। এসময় ‘Eidgoan city’ নামক একটি ওয়েবসাইটে প্রাপ্ত তথ্য সেবা সমূহ তুলে ধরা হয়।

অনুষ্ঠানে ঈদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরীসহ আমন্ত্রিত অতিথি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমবায়ী বৃন্দ উপস্থিত ছিলেন। পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন সমবায় অধিদপ্তরের অন্তর্ভুক্ত জেলা সমবায় কর্মকর্তার কার্যালয় কর্তৃক  সমিতি নিবন্ধন সনদপত্র বিতরণ করা হয়। 

সনদপ্রাপ্ত সমবায় সমিতি সমূহের মধ্যে রয়েছে আলোকবর্তিকা যুব সমাবায় সমিতি, ঈদগাঁও উপজেলা ইজিবাইক শ্রমিক সমবায় সমিতি ও স্বপ্নসিঁড়ি যুব সমবায় সমিতি। 
অনুষ্ঠান পরিচালনা করেন শাহ জালাল মুনির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা