• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
Headline
ঈদগাঁও আন নূর একাডেমির বার্ষিক পুরুস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত লামায় মাতামুহুরি নদী থেকে ৬০ বছর বয়সী একজন মরদেহ উদ্ধার ঈদগাঁওতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির আলোচনা ও র‍্যালি অনুষ্ঠিত লামা- আলীকদম সড়কে খাদে পড়ল কাভার্ডভ্যান, অক্ষত চালক ঈদগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন নাইক্ষ্যংছড়িতে ‘লাল বিল্ডিং নামে পরিচিত মনির আহমেদের বাড়ির চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ ফাতেমা বেগমের বিরুদ্ধে, দুর্ভোগে ১৫ পরিবার বিলাইছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন পটিয়ায় আদালতের আদেশ অমান্য করে কাজ করায় দুই নির্মাণ শ্রমিক আটক নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে বিদেশী পিস্তল গুলি সহ ম্যাগজিন ও ইয়াবা উদ্ধার

ঈদগাঁওতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির আলোচনা ও র‍্যালি অনুষ্ঠিত

Reporter Name / ৪৬ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

কক্সবাজারের ঈদগাঁওতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা ও র‍্যালি করেছেন ঈদগাঁও উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন।

শনিবার (৭ নভেম্বর) বিকেল চারটায় ঈদগাঁও উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি র‍্যালি বের করা হয়। এতে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে জাতীয় ঐক্য, গণতন্ত্র এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

উপস্থিত ছিলেন, ঈদগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আব্দু শুক্কুর, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার আব্দুল কাদের, ঈদগাঁও বিএনপির সভাপতি আবু ছিদ্দিক, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি হুমায়ুন কোম্পানি, জালালাবাদ বিএনপির সভাপতি নুরুল আলম মেম্বার ও পোকখালী বিএনপির সভাপতি সেলিম উদ্দিন।

ঈদগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল হোসাইন মেম্বার,সদস্য সচিব বেলাল উদ্দিন বেলালসহ বিএনপিও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ বদিউল আলম বদি। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রনেতা আনিসুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা