Logo
শিরোনাম
ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী

রাঙ্গামাটিতে চাঁদের গাড়ী উল্টে আহত-৩ 

রাঙ্গামাটি প্রতিনিধি :রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত দূর্গম লক্ষীধন কাঠভর্তি চাঁদের গাড়ি উল্টে ৩ জন যুবক আহত হয়েছে।

রবিবার (২৪ এপ্রিল) বিকাল ২ টায় এই দূর্ঘটনা ঘটে। কাঠ ভর্তি চাঁদের গাড়ী নিয়ে তারা ভাঙ্গামূড়া হতে হরিনছড়ার দিকে যাচ্ছিলেন বলে আহতরা জানান।

দূর্ঘটনায় আহতরা হলেন, কাপ্তাই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ভাঙ্গামূড়া তঞ্চঙ্গ্যা পাড়ায় উপাঞ্জন তঞ্চঙ্গ্যা (২৫)ও সুরেশ তঞ্চঙ্গ্যা এবং একই ইউনিয়নের হরিনছড়া ২ নং ওয়ার্ডের মং থোয়াই মারমা।

পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালে নিয়ে আসেন। আহতদের মধ্যে মং থোয়াই এর মাথায় আঘাত গুরুতর বলে জানান হাসপাতালের বিশেষজ্ঞ সার্জারি চিকিৎসক ডাঃ বিলিয়ম এ সাংমা। তিনি জানান, তাঁর মাথায় আঘাত গুরুতর। তাঁকে আমরা পর্যবেক্ষণে রেখেছি।

উল্লেখ্য গত তিন মাস পূর্বে এ অবৈধ চাঁদের গাড়িতে উঠে ভাঙ্গামোড়া এলাকায় তিন জন নিহত ও ৪জন আহত হয়েছে। কাপ্তাই থানার ওসি নাসির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!