Logo
শিরোনাম
২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

বান্দরবানের পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরে যেতে প্রশাসনের মাইকিং

রিমন পালিত: নিজস্ব প্রতিবেদক:কয়েকদিনের টানা বৃষ্টিতে বান্দরবানের মানুষের জনজীবন বিপর্যস্ত। কখনো থেমে থেমে, কখনো অনবরত বৃষ্টিতে পাহাড় ধসের আশংকা রয়েছে। বান্দরবান জেলার পাহাঁড়ের পাদদেশে বসবাস করছে হাজারো পরিবার আর কয়েকদিনের বৃষ্টিতে দেখা দিয়েছে পাহাড় ধসের সম্ভাবনা।

এদিকে পাহাড় ধসে ক্ষয়ক্ষতি এড়ানো ও জানমাল রক্ষার্থে আজ ৭জুন (সোমবার) বিকেল থেকে বান্দরবানে পাহাড়ের পাদদেশ ঝুঁকিপূর্ণ পরিবারদের নিরাপদে সরে যেতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় মাইকিং করে সর্তক করা হচ্ছে। জেলা তথ্য অফিসের ভ্যানটি পৌরসভার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এই মাইকিং প্রচার করছে। মাইকিং এ পাহাড়ের পাদদেশ ঝুঁকিপূর্ণ পরিবারদের নিরাপদে সরে যাওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি।

জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিববরীজি জানান, বান্দরবান যেহেতু পার্বত্য এলাকা তাই এখানে বিভিন্ন পাহাড়ে অসংখ্য জনসাধারণ বসবাস করে আর বর্ষা মৌসুমে প্রতিবছরই অতিবৃষ্টি ও বর্ষণে পাহাড় ধসে প্রাণহানী ও ক্ষয়ক্ষতি হয়ে থাকে তাই জেলা প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ পরিবারদের সরে যেতে নির্দেশনা প্রদান করে মাইকিং করা হচ্ছে।

জেলা প্রশাসক আরো জানান,বান্দরবানের ৭ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিদের্শনা প্রদান করা হয়েছে এবং যেকোন ধরনের দুর্যোগ মোকাবেলায় আশ্রয় কেন্দ্রগুলো দ্রুত পরিস্কার ও প্রস্তুত রাখা, শুকনা খাবার মজুদ করা ও দুর্যোগ মোকাবেলায় সহায়তাকারীদের প্রস্তুত রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!