• শনিবার, ২০ জুন ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
Headline
ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত পটিয়ায় সাবেক কমিশনার নুরুল ইসলাম এর  বড়ভাই আবু তালেবের  ইন্তেকাল,   জানাজা সম্পুর্ন: বিভিন্ন মহলের শোক।  বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউপি প্রশাসকের সাহবুব ইলাহীর বিরুদ্ধে টোল ইজারা সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ লামায় পাহাড়িকা প্লান্টেশনে অর্থ আত্মসাৎ: সাবেক তত্ত্বাবধায়ক কারাগারে রামুর গর্জনিয়ার পোয়াংগেরখিলে দাতা সদস্য নির্বাচিত হলেন সাংবাদিক হাফিজ ঈদগাঁওতে যোগদানের ১মাস ৯দিনের মাথায় ইউএনও মংচিংনু মারমার বদলি বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান…….  ঈদগাঁওতে মোবাইল ভিত্তিক অনলাইন জুয়া ও কিশোর গ্যাং নিয়ে উদ্বিগ্ন এলাকাবাসী বান্দরবানের নাইক্ষ‍্যংছড়িতে চলছে ইযাবার ঢল এসবের লাগাম টানবে কে ১১ বিজিবর অভিযানে সেগুন বাগান থেকে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার চকরিয়ায় হাতি সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে উঠান বৈঠক লামায় কন্যাশিশু ধর্ষণের অভিযুক্ত বাদশা ড্রাইভার গ্রেফতার

শ্রীপুরে বকেয়া বেতনের দাবীতে শ্রমিকদের বিক্ষোভ

Reporter Name / ৬৯ Time View
Update : মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮

গাজীপুরের শ্রীপুরে পৌরসভায় ইউনিলায়েন্স নিটওয়্যার পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবীতে বিক্ষোভ করেছে শ্রমিকরা। সোমবার (২৩ এপ্রিল) বেলা পৌনে ১২ টার দিকে পৌরসভার দক্ষিন ভাংনাহাটি গ্রামের ওই কারখানার ভিতরে কয়েকশ শ্রমিক একত্র হয়ে বকেয়া বেতন পরিশোধের জন্য আন্দোলন করতে থাকে।খবর পেয়ে শ্রীপুর থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এ ব্যাপারে বিক্ষোব্ধ শ্রমিকরা জানান, গত ফেব্রুয়ারী ও মার্চ মাসের বকেয়া বেতন না দেওয়ায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। নির্ধারিত সময়ে বেতন না পাওয়ায় তারা বাসা ভাড়া ও দোকান বাকী নিয়ে বিপাকে পড়ে। সাত এপ্রিল বেতন দেয়ার দিন ধার্য্য থাকলেও কতৃপক্ষ ওই দিন বেতন না দিয়ে কালক্ষেপন করে দিন পার করছেন।পরে কারখানা কতৃপক্ষ ২০ এপ্রিলের মধ্যে বকেয়া বেতন প্রদানের আশ্বাস দিলে ওই দিনও বেতন না দেওয়ায় শ্রমিকদের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়।শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠে।তিন দিন পর সোমবার সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কাজ বন্ধ করে বকেয়া বেতনের দাবীতে বিক্ষোভ করতে থাকে।

শিল্প পুলিশের পরিদর্শক ইসকান্দার হাবিব জানান, শ্রমিকদের আন্দোলনের খবর পেয়ে কারখানায় এসে জানতে পান বকেয়া বেতনের দাবীতে শ্রমিকরা বিক্ষোভ করছে।

কারখানার এইচ.আর. এ্যাডমিন রুহুল আমীন জানান, শ্রমিকদের সাথে সমঝোতার চেষ্টা করেছিলেন কিন্ত তাতে কাজ হয়নি। কারখানার ভি পি এইচ আর সোহেল রানা জানান, শ্রমিকদের বকেয়া কোন পাওনা নাই শুধু মার্চ মাসের বেতন বাকী।ব্যাংকের জটিলতার কারণে অর্থ ছাড় করতে না পারায় বেতন দিতে সাময়িক সমস্যা হচ্ছে। আগামী ৩০ এপ্রিলের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা