• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
Headline
নাইক্ষ্যংছড়িতে বাইশারী করলিয়া মুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জমি দখল ও অনিয়মের অভিযোগ নাইক্ষ্যংছড়িতে বাইশারী করলিয়া মুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জমি দখল ও অনিয়মের অভিযোগ মহিষখালী নিখোঁজ হাফেজিয়া মাদ্রাসা ছাত্র জিফাত হাসানের সন্ধান চাই বাবা-মা মাদ্রাসায় ছাত্রী’কে নিয়ে উধাও লামায় মেহেদী হাসান পটিয়ার আশিয়ায় মাদক বিরোধী  পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত বিজিবির অভিযানে বার্মিজ কারেন্ট জাল সহ আটক-৪ জালালাবাদে মোহাম্মদিয়া রওদ্বাতুত তাকওয়া মাদ্রাসায় হিফজ সবক অনুষ্ঠান সম্পন্ন ঈদগাঁওতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৭ নাইক্ষ্যংছড়িতে পানিতে ডুবে এক শিশুর করুন মৃত্যু নাইক্ষ্যংছড়িতে পানিতে ডুবে এক শিশুর করুন মৃত্যু

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের সময় পেছাল

Reporter Name / ১২২ Time View
Update : বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮

বহুল আকাঙ্ক্ষিত বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১’ মহাকাশে উৎক্ষেপণের সময় পিছিয়েছে। আগামী ৭ মে স্যাটেলাইটটি উৎক্ষেপণের সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে। এর আগে আগামী ৪ মে এটি মহাকাশে উৎক্ষেপণের জন্য সময় দেওয়া হয়েছিল।

আজ বুধবার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিতে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট: সম্ভাবনার মহাকাশ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার এ কথা বলেন।

মোস্তাফা জব্বার বলেন, আমাদের কাছে যতটুকু তথ্য আছে, ৪ তারিখ যে উৎক্ষেপণের তারিখ, তা ঠিক থাকছে না। সম্ভাব্য তারিখ হচ্ছে আগামী ৭ মে।

এর আগে গত ১৬ ডিসেম্বর বঙ্গবন্ধু স্যাটেলাইটটি উৎক্ষেপণের কথা ছিল। কিন্তু হারিকেন আরমায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় কেইপ কেনাভেরাল থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ বন্ধ হয়ে যায়। এতে করে বিভিন্ন দেশের স্যাটেলাইট উৎক্ষেপণ পিছিয়ে যায়, বাংলাদেশও সূচির জটে পড়ে।

এ নিয়ে দুই ধাপ পেছানো হলো বাংলাদেশের প্রথম উপগ্রহ উৎক্ষেপণের কাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা