• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
Headline
লামায় সার্টিফিকেট নেওয়ার কথা বলে নিখোঁজ তিন শিক্ষার্থী খোঁজ চাই পরিবার ইসলামপুরে ইয়াবাসহ আটক ২, পুলিশের হাতে সোপর্দ ইসলামপুরে ইয়াবাসহ আটক ২, পুলিশের হাতে সোপর্দ বিলাইছড়ির ধুপপানি এলাকায় অসহায় পরিবারের পাশে মানবিক ইউএনও অভি দাশ ইসলামপুরে মুক্তিযোদ্ধা ইসলাম আহমেদকে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় ৩৭ শিক্ষার্থীর বিদায় সংবর্ধনা…. ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ফাজিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করল ঈদগাঁও উপজেলা প্রশাসন রাজস্থলীতে দুর্যোগ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

শ্লোগানে শ্লোগানে মুখর নয়াপল্টন

Reporter Name / ১৩৩ Time View
Update : বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮

কারাবন্দি বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপির মানববন্ধনে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। ফলে ফকিরাপুল মোড় থেকে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় পর্যন্ত নেতাকর্মীদের দখলে।

আজ বুধবার সকাল ১১টা থেকে মানববন্ধন আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু উপস্থিত হাজারো নেতাকর্মীরা সকাল ১০টার পরেই ব্যানার নিয়ে সড়কে দাঁড়িয়ে যান। এ মানববন্ধন চলবে দুপুর ১২টা পর্যন্ত।

মানববন্ধনে বক্তব্য রাখছেন সিনিয়র নেতারা। তবে বক্তব্যের ফাঁকে ফাঁকে এবং বক্তব্যস্থলের আশপাশে খণ্ড খণ্ডভাবে স্লোগান দিচ্ছেন কর্মীরা। খালেদা জিয়া বন্দি হওয়ার পরপরই নেতাকর্মীরা তাঁকে ‘মা’ বলে সম্বোধন করে আসছেন।

এই কর্মসূচি ঘিরে সকাল সাড়ে ১০টা থেকেই নেতা-কর্মীরা নয়া পল্টন সমবেত হয়ে ‘খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি চাই’, ‘খালেদা জিয়ার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’- ইত্যাদি শ্লোগান দিতে থাকেন। তাদের হাতে খালেদা জিয়ার ছবি সম্বলিত প্ল্যাকার্ডও দেখা যায়।

এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় নেতারা নয়া পল্টনের মানববন্ধনে অংশ নিচ্ছন। তাদের সঙ্গে ২০ দলীয় জোটের নেতারাও আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা