• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
Headline
ঈদগাঁওতে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক বদলীর আবেদন যাচাই বাচাই কমিটি গঠিত পটিয়ার মৌলবী বাজারে প্রতিপক্ষের হামলায় আহত-১ পটিয়ার মৌলবী বাজারে প্রতিপক্ষের হামলায় আহত-১ পটিয়ার মৌলবী বাজারে প্রতিপক্ষের হামলায় আহত-১ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে এক ঝাঁক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন ঈদগাঁও উপজেলা ছাত্রদল বাইশারীতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক আবদুর রশিদ বাইশারীতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক আবদুর রশিদ বাইশারীতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক আবদুর রশিদ পটিয়া আমির ভান্ডার দরবার  শরিফের বর্ণাঢ্য জশনে জুলুস

বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী শামসুল ইসলাম আর নেই

Reporter Name / ১০২ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮

বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী এম শামসুল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘ দিন তিনি ক্যান্সারে ভুগছিলেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করে জানান, শামসুল ইসলাম বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য ছিলেন। এছাড়া তিনি ১/১১ সরকারের সময় দলের পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করেন।

শামসুল ইসলাম দুই ছেলে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৯১ সালের মুন্সীগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন শামসুল ইসলাম। এর পর তিনি সরকারের তথ্য মন্ত্রণালয়সহ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের আগ পর্যন্ত তিনি দলের স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ কাউন্সিলে বাধ্যর্কজনিত কারণে তাকে স্থায়ী কমিটি থেকে বাদ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা