• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
Headline
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিলে ঈদগাঁও জামায়াতের অংশগ্রহণ বান্দরবানে দুই শিশু এখনো জানে না, তাদের মমতাময়ী ‘মা’ আর পৃথিবীতে নেই ঈদগাঁওতে যানবাহন পার্কিং নেই, যাত্রী উঠানামায় বিশৃঙ্খল, আইন থাকলেও বাস্তবায়ন নেই রাজস্থলীতে ৫ কিলোমিটার মাটির রাস্তা বেহাল, ১০ গ্রামের মানুষের চরম দুর্ভোগ। ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী বিলাইছড়িতে বিএফডিসি’র অভিযানে ইঞ্জিন চালিত  নৌকা  ও জাল আটক ঈদগাঁওতে রাত্রিকালীন তীব্র লোডশেডিং, অতিষ্ঠ গ্রাহক সমাজ দীর্ঘদিন বন্ধের পর এবার ইসলামাবাদ রেলওয়ে স্টেশনটি ফিরতে যাচ্ছেন যাত্রীসেবায় ঈদগাঁওতে দুই লাগেজ ভর্তি গাঁজা উদ্বার, আটক- ২  বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন আতঙ্ক পাঁচ বছরে ৩০ অধিক বাংলাদেশি হতাহত

‘সাংবাদিককে থানায় নিয়ে পায়ুপথে জ্বলন্ত মোমের ছ্যাঁকা’

Reporter Name / ২৮২ Time View
Update : শনিবার, ২ জুন, ২০১৮

সাংবাদিক সিরাজুল ইসলাম জীবনকে মিথ্যা অভিযোগে আটক করে থানায় নিয়ে নির্যাতন করার প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ করেছেন সাংবাদিকরা। সিরাজুল ইসলাম জীবন ‘এসএ’ টিভি চ্যানেলের হবিগঞ্জ জেলা সহকারী প্রতিনিধি।

তাকে আটকের প্রতিবাদে শুক্রবার দুপুরে প্রেসক্লাবে জরুরি বৈঠক ডাকা হয়। পরে বিকেল ৪টায় শহরের প্রধান সড়কে থানার সামনের রাস্তা অবরোধ করে রাখেন সাংবাদিকরা। এ সময় তারা ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানান।

সাংবাদিক নেতারা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে হঠাৎ পুলিশ শহরের গরুর বাজার এলাকায় সিরাজুল ইসলাম জীবনের বাসায় হানা দেয়। এ সময় তল্লাশির কারণ সম্পর্কে জানতে চাইলে জীবনের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পুলিশ নিজেদের উপর হামলা করেছে দাবি করে জীবনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাকে ব্যাপক নির্যাতন করা হয়। সকালে তাকে গণপিটুনিতে আহত দেখিয়ে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে বিকেলে তাকে পুলিশের উপর হামলার মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উক্ত ঘটনায় ক্ষুব্ধ হয়ে শুক্রবার রাত ১১টায় প্রেসক্লাবে ফের জরুরি বৈঠকে বসেন সাংবাদিকরা।

আদালতে সাংবাদিক সিরাজুল ইসলাম জীবন উপস্থিত সাংবাদিকদের জানান, পুলিশ তাকে বৃহস্পতিবার গভীর রাতে ধরে এনে অমানুষিক নির্যাতন করেছে। এমনকি তার পায়ুপথে জ্বলন্ত মোমের ছ্যাঁকা দেয়া হয়েছে।

এদিকে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাতে মাদক মামলার আসামি ধরতে গেলে সাংবাদিক সিরাজুল ইসলাম জীবনের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এ সময় জীবন তাদের উপর হামলা চালালে তাকে আটক করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা