Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে বার্মিজ গরুসহ বিভিন্ন  মালামাল জব্দ ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২ 

রাঙ্গামাটি পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

পলাশ চাকমা:রাঙামাটি প্রতিনিধি :চতুর্থ ধাপে আসন্ন রাঙ্গামাটি পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বুধবার (২৭জানুয়ারি) সকালে জেলা রিটানিং অফিসারের কার্যালয়ে সহকারি রিটানিং অফিসার জাহিদুল ইসলাম প্রতীক বরাদ্দ দেন।

মেয়র পদে আওয়ামীলীগের প্রার্থী আকবর হোসেন চৌধুরীকে নৌকা, বিএনপির প্রার্থী এডভোকেট মামুনুর রশীদকে ধানের শীষ, জাতীয় পার্টির প্রজেশ চাকমাকে লাঙ্গল, বিপ্লবী ওয়ার্কাস পার্টির আবদুল মান্নান রানাকে কোদাল এবং স্বতন্ত্র প্রার্থী অমর কুমার দে’কে মোবাইল প্রতীক দেয়া হয়।

এছাড়া সংরক্ষিত কাউন্সিলার পদে ১৯জন ও সাধারন কাউন্সিলার পদে ৪১জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

রাঙ্গামাটি পৌরসভা নির্বাচনে ইতিমধ্যে প্রার্থীরা প্রচারণা শুরু করেছেন, আগামী ১৪ ফেব্রুয়ারী রাঙ্গামাটি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, রাঙ্গামাটি পৌরসভায় প্রথমবারের মত ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত জবে। পৌর এলাকায় মোট ভোটার সংখ্যা ৬২ হাজার ৯১৩ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৩৪ হাজার ২৪২ জন এবং মহিলা ভোটার ২৮ হাজার ৬৭১ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!