Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে বার্মিজ গরুসহ বিভিন্ন  মালামাল জব্দ ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২ 

সভাপতি সুশীল, সম্পাদক নন্দন ৩৯ সদস্য নিয়ে রাঙ্গামাটি প্রেস ক্লাব গঠন

পলাশ চাকমা:রাঙ্গামাটি : দেশের গুরুত্বপূর্ন সংবাদপত্র ও টিভি চ্যানেলের সাংবাদিকদের নিয়ে রাঙ্গামাটি প্রেস ক্লাব গঠন করা হয়েছে। ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি শনিবার (৩০জানুয়ারি) সকালে ঘোষণা করা হয়। সকাল ১১টায় রাঙ্গামাটি রিপোটার্স ইউনিটি (আরআরইউ) এর কার্যালয়ে এ কমিটি ঘোষণা করেন প্রেস ক্লাব এর সভাপতি সুশীল প্রসাদ চাকমা ও সাধারণ সম্পাদক নন্দন দেব নাথ। এসময় কার্যকরি কমিটির নেতৃবৃন্দসহ সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে সুশীল প্রশাসদ চাকমা বলেন, নবগঠিত রাঙ্গামাটি প্রেস ক্লাব কর্মরত সকল সাংবাদিকদের প্রতিনিধিত্ব করবে। তিনি বলেন, দৈনিক পূর্বকোণ এর প্রতিনিধি সাখাওয়াত হোসেন রুবেল ও জামায়াত ইসলামীর মূখপত্র দৈনিক সংগ্রাম এর প্রতিনিধি আনোয়ার আল হক এর নেতৃত্বে একটি প্রেস ক্লাব কমিটি ছিল। এ ক্লাবটি বিগত সময়ে সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী সংগঠন দাবি করে সরকারি/বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সুবিধা গ্রহন করে আসছিল। তাইরাই সাংবাদিকদের প্রতিনিধিত্বকারি সংগঠন দাবি করে বিভিন্ন সভা সেমিনারে আপত্তিকর কথা বলে আসছে। প্রকৃত পক্ষে এটি নামে প্রেস ক্লাব হলেও এটি সাংবাদিকদের প্রতিনিধিত্ব করতো না। এ ক্লাবে মূল স্রোতধারার গণমাধ্যমগুলোর রাঙ্গামাটিতে কর্মরত প্রকৃত পেশাদার সাংবাদিকদের কোন সম্পৃক্ততা নেই। তিনি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতি আবহ্বান জানিয়ে বলেন, সাখাওয়াত হোসেন রুবেল ও জামায়াত ইসলামীর মূখপত্র দৈনিক সংগ্রাম এর প্রতিনিধি আনোয়ার আল হক এর প্রেস ক্লাবটি সাংবাদিকদের প্রতিনিধিত্বকারি প্রতিষ্ঠান নয় যদি তাই দাবি করে এটি তাদের প্রতারণা। এদের কোন কার্যক্রমে বিব্রতকর পরিস্থিতি হলে গঠিত রাঙ্গামাটি প্রেস ক্লাব দায়ি থাকবে না। এছাড়া সাধারণ সম্পাদকও একই বক্তব্য উল্লেখ করেন।

নবগঠিত কার্যকরি কমিটি ২৫ সদস্যের মধ্যে সভাপতি, সুশীল প্রসাদ চাকমা, দৈনিক যুগান্তর, সাধারণ সম্পাদক, নন্দন দেব নাথ দৈনিক ভোরের কাগজ ও বাংলা ভিশন। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি মিলটন বড়ুয়া, সম্পাদক ও প্রকাশক সাপ্তাহিক পাহাড়ের সময় ও ডেইলি সান, সিনিয় যুগ্ম সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও দীপ্ত টিভিসহ তিন জন সহ সভাপতি ও তিনজন সহ-সাধারণ সম্পাদক এবং জিয়াউল হক জিয়া, নিউজ ২৪টিভ কে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্যের কার্যকরী কমিটি ঘোষনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!