Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

রাঙ্গামাটিতে পৌছেছে ১২ হাজার ডোজ করোনা টিকা

॥ পলাশ চাকমা, রাঙ্গামাটি প্রতিনিধি ॥ ঢাকা থেকে রাঙ্গামাটিতে প্রথম ধাপে পৌছেছে ১২ হাজার ডোজ করোনা টিকা। রবিবার (৩১জানু) দুপুরে বেক্সিমকো ফার্মার কাভার্ড ফ্রিজার ভ্যানে করে টিকাগুলো রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন কার্যালয়ে আনা হয়।

এসময় সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরের নির্দিষ্ট তাপমাত্রা পরিমাপ করে টিকাগুলো সংরক্ষণ করা হয় বলে নিশ্চিত করেছেন রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা ।
তিনি জানান,টিকাগুলো বেক্সিমকো ফার্মার প্রতিনিধি থেকে বুঝিয়ে নেয়া হয়েছে ।

রাঙ্গামাটি থেকে ঢাকায় সরকারী নিদের্শনানুসারে প্রাথমিকভাবে অগ্রাধিকার ভিত্তিতে ১৫টি ক্যাটাগরিতে সর্বমোট ১৯ হাজার জনকে টিকা দেওয়ার জন্য তালিকা প্রেরণ করা হয়েছে। এখনো পর্যন্ত লিখিতভাবে কোন নিদের্শনা আসেনি,কবে থেকে টিকা দেয়া শুরু হবে এবং কাকে দিয়ে টিকা দেওয়া হবে।

তিনি আরো জানান, করোনা টিকাদানে রাঙ্গামাটিতে ৪১ টিম কাজ করবে। তার মধ্যে সেনা রিজিয়নের অধীন সিএমইচ-এ ৪টি, জেনারেল হাসপাতালে ৮টি, জরুরী ২টিসহ প্রত্যোক উপজেলায় ৩টি করে টিম কাজ করবে এবং প্রত্যেক টিমে ২জন টিকাদানকারি আর ৪ জন ভোলান্টিয়ারসহ মোট ৬ জন সদস্য থাকবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!