Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

বরকল উপজেলায় তামাক চাষ নিষিদ্ধ করা হবে

॥ রাঙ্গামাটি,প্রতিনিধি ॥বরকল উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষায় তামাক চাষ নিষিদ্ধ ঘোষণা করা হবে উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হক।

মঙ্গলবার (২৩ফেব্রুয়ারী) সকালে আইন শৃঙ্খলা কমিটির উদ্যোগে উপজেলা প্রশাসনের কার্যালয়ে কনফারেন্স কক্ষে আয়োজিত মাসিক সমন্বয় সভায় এ কথা উল্লেখ করেন।

উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বরকল মডেল থানার অফিসার ইনচার্জ প্রতিনিধি মোঃ কামাল হোসেন,বরকল প্রেস ক্লাব সভাপতি বিহারী চাকমা,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বজলুল করিম, ভূষণছড়া ইউনিয়ন পরিষদের প্রতিনিধি মোঃ ছবুর তালুকদার প্রমূখ।

উপজেলা নির্বাহী অফিসার সভাপতি বক্তব্য বলেন,অন্যান্য উপজেলার তুলনায় বরকলের আইনশৃঙ্খলা অত্যান্ত ভালো থাকায় তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি আরো বলেন, বরকলের তামাক চাষের জন্য পরিবেশের ভারসাম্য হারিয়ে যাচ্ছে এবং জলবায়ুর উপর অনেকটা প্রভাব পড়ছে বলে তার একান্ত ধারণা। তাই পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বরকলে আগামী বছর থেকে কোন অবস্থাতে তামাক চাষীদের তামাক চাষ করতে সুযোগ দেওয়া যাবে না বলে উল্লেখ করেন। একইসাথে তিনি বরকলে তামাক চাষ নিষিদ্ধ ঘোষণা করেন।

বক্তরা বলেন, বরকলের আইনশৃঙ্খলা অত্যান্ত ভালো। তার কারণ হলো,বরকলে পাহাড়ি বাঙালী ও অন্যান্য সম্প্রদায়ের একে অপরের পারস্পরিক সম্পর্ক ভালো থাকায় আইনশৃঙ্খলা ক্ষেত্রে কোন প্রকার বিঘ্ন ঘটেনি। আর এ ধারা আগামীতে বজায় রাখতে আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা এ প্রত্যাশা করেন।

এসময় সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা,বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কমলেন্দু বিকাশ চাকমা, আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার চাকমা, ভূষণছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রতিনিধি মোঃ ছবুর তালুকদার, বড় হরিণা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিলাময় চাকমা,উপজেলা প্রেস ক্লাব সদস্য নিরত বরন চাকমা,১২ বিজিবি সুবেদার মেজর মোঃ ইসলাম উদ্দিন, ৪৫ বিজিবি নায়েব সুবেদার মোঃ রবিউল হোসেনসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!