Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে বার্মিজ গরুসহ বিভিন্ন  মালামাল জব্দ ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২ 

কাপ্তাইয়ে যৌন হয়রানী প্রতিরোধ কমিটি গঠন সম্পর্কিত আলোচনা সভা

রাঙ্গামাটি প্রতিনিধি :শিক্ষা প্রতিষ্টানে যৌন হয়রানী প্রতিরোধ বিষয়ে রাঙ্গামাটি জেলা কাপ্তাই উপজেলার ৪নং ইউপি এলাকায় কাপ্তাই উচচ বিদ্যালয়ের আয়োজনে বুধবার (২৪ফেব্রুয়ারি)সকালে বিদ্যালয় কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফের সভাপতিত্বে এক আলোচনা সভা বিদ্যালয়ে অনুষ্টিত হয়।

জেনারেশন ব্রেকথ্রু প্রকল্প- ২ পর্যায়, এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সহযোগিতায় সভা টি করা হয়। যৌন হয়রানী সচেতন,কুফল,শাস্তি যোগ্য অপরাধ সহ বিভিন্ন বিষয়ে আলোচনাস সভায় বক্তব্যরা মতামত ব্যক্ত করেন। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন,কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।

স্বাগতম বক্তব্য রাখেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদ, কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দিন,অতিরিক্ত উপজেলা ক্রীড়াসংস্থার সাধারন সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুল,প্রধান শিক্ষক মোঃ ইউসুফ, হেডম্যান থোয়াইঅং মারমা ও প্রেগ্রেসিভ টেকনিক্যাল অফিসার নুকু চাকমা সহ প্রমুখ।

আলোচন সভায় সকলের মতামতের ভিত্তিত্বে শিক্ষা প্রতিষ্টানে যৌন হয়রানী প্রতিরোধ ও অভিযোগ গঠন কল্পে বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক মাহাবুব হাসান কে আহবায়ক বেলাল হোসেন, সেলিনা পারভিন, পারুল আক্তার ও হেপি চাকমাকে সদস্য করে ৫ সদস্য বিশিষ্ট কমটি গঠন করা হয়। উক্ত সভায় এলাকার বিভিন্ন পর্যায়ের ৩০জন গণ্যমান্য ব্যাক্তবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!