Logo
শিরোনাম
পটিয়ায় মাধ্যমিক ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টে দক্ষিণ গোবিন্দরখীল প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দল চ্যাম্পিয়ান। লামায় গ্রামার স্কুল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লামায় মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক’সহ গুরুত্ব আহত নাইক্ষ্যংছড়িতে  রাতের আঁধারে বসত -ভিটার জমি দখলের অভিযোগ নাইক্ষ‍্যংছড়িতে বিজিবির অভিযানে বিপুল অকটেন ও সার আটক ভারুয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত এলডিপি’কে শক্তিশালী করতে হবে- অলি আহমদ রামুর কচ্ছপিয়া ও গর্জনিয়া তে  কৃষিতে নতুন সম্ভাবনা বিজিবির অভিযানে নাইক্ষ্যংছড়ি সিমান্তে আইইডি, অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার নাইক্ষ্যংছড়িতে শিবিরের বিভিন্ন ইভেন্ট এর প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

বরকলে ডেইরী খামারী’র কৃত্রিম প্রজনন ও ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ সম্পন্ন

রাঙ্গামাটি প্রতিনিধি :রাঙ্গামাটি বরকল উপজেলা প্রাণি সম্পদ বিভাগের উদ্যোগে কৃত্রিম প্রজনন সম্প্রসারণ কার্যক্রম ও ভ্রুণ স্থানান্তর প্রযুক্তি বাস্তবায়ন প্রকল্পে আওতায় উপজেলা পর্যায়ে নির্বাচিত ৪০জন ডেইরি খামারিদের নিয়ে ৩দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৬মার্চ) সকালে উপজেলা প্রাণি সম্পদ বিভাগের কার্যালয়ের কনফারেন্স কক্ষে সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রাণি সম্পদ বিভাগের কর্মকর্তা পলি রাণী ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হক। উপজেলা প্রাণি সম্পদ বিভাগের উপ-সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা চন্দন কুমার দের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রধান প্রশিক্ষক রাঙ্গামাটি জেলার প্রাণি সম্পদ বিভাগের জেলা কর্মকর্তা ডাঃ বরুণ কুমার দত্ত।

উপজেলা প্রাণি সম্পদ বিভাগের কর্মকর্তা পলি রাণী ঘোষ জানান, বরকলের উপজেলা পর্যায়ে আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে আমাদের প্রাণি সম্পদ বিভাগের উদ্যোগে নির্বাচিত ডেইরি খামারিদের নিয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আর এ প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে খামারীরা কৃত্রিম প্রজননের ফলে কি পরিমাণ লাভবান হওয়া যায় এ বিষয়ে সম্পর্কে তাদের জানার সুযোগ হয়েছে। এখন তারা কৃত্রিম প্রজননের মাধ্যমে উন্নত জাতের গরু উৎপাদন করতে পারবে আমার দৃঢ় বিশ্বাস । একপর্যায়ে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি আশা প্রকাশ করেন।

এসময় উপজেলা প্রাণি সম্পদ বিভাগের উপ-সহকারি কর্মকর্তা সমীরণ কান্তি মহাজন,উপ-সহকারী কর্মকর্তা লোকশোভা চাকমা,উপ-সহকারী কর্মকর্তা দীপন চাকমা সহ প্রাণি সম্পদ বিভাগের অন্যান্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!