Logo
শিরোনাম
২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

নানা আয়োজনে বান্দরবানে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

রিমন পালিত: নিজস্ব প্রতিবেদক:বান্দরবানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ বুধবার সকাল ৮টায় স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরো শ্রদ্ধা নিবেদন করেন পার্বত্য জেলা পরিষদ,জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন, পৌর প্রশাসনসহ জেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা।পরে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি,পুলিশ সুপার জেরিন আখতারসহ প্রশাসনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

এদিকে বেলুন উড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে সেনাবাহিনী। বান্দরবান সেনা জোনের মাঠে প্রথমে বেলুন উড়িয়ে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এর উদ্বোধন করেন বান্দরবান ব্রিগেডের ব্রিগেডিয়ার রিজিয়ন কমান্ডার জেনারেল মো:জিয়াউলহক,এনডিসি,এফডব্লিউসি,পিএসসি। পরে সেনা জোনের মাঠ হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বান্দরবানের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এছাড়াও সেনানিবাসের সকল মসজিদে বিশেষ মোনাজাত,দোয়া মাহফিল এবং বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন বান্দরবান জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল আখতার উস সামাদ রাফি,রিজিয়নের জিটুআই মেজর মোঃ এরশাদ উল্লাহসহ বান্দরবান সেনানিবাসের সকল অফিসার,জেসিও ও অন্যান্য সেনা সদস্যরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!