Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে বার্মিজ গরুসহ বিভিন্ন  মালামাল জব্দ ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২ 

আলীকদম উপজেলা UNDP কর্তৃক সমিতির নামে বরাদ্দ কৃত টাকা আত্নসাত 

ডেস্ক নিউজ:২০১০ সালে ইউএনডিপি’র ‘জনসমষ্টি ক্ষমতায়ন প্রকল্প’র আওতায় ১২০ জন সদস্য নিয়ে সমিতি গঠন করা হয়েছিল আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের আমির হোসেন পাড়ায়। সমিতি উন্নয়নে তিন কিস্তিতে ৬ লক্ষ টাকা প্রদান করে সংস্থাটি।

সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক মিলে সদস্যদের থেকে আদায় করে আরও ৪ লক্ষ টাকা। কিন্তু প্রয়োজনীয় তদারকির অভাবে অনুদানের ৬ লক্ষ টাকা ও সদস্যদের সঞ্চয় মিলে মোট ১০ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন সংশ্লিষ্টরা।

এমন অভিযোগ নিয়ে সোমবার (২৩ মার্চ) বিকালে অর্ধশতাধিক ভুক্তভোগী আলীকদম প্রেসক্লাবে উপস্থিত হন।

অভিযোগ সূত্রে জানা গেছে, চৈক্ষ্যং ইউনিয়নের আমির হোসেন সর্দার পাড়ায় ‘পাড়া উন্নয়ন কমিটি’ গঠন করে জাতিসংঘের দাতা সংস্থা UNDP সহায়তায় গ্রাউস নামের একটি এনজিও।

এ সময় তিন কিস্তিতে ইউএনডিপি কর্তৃক এ সমিতিকে ৬ লক্ষ টাকা অনুদান প্রদান করেন।

অভিযোগে প্রকাশ, সমিতির সদস্যদের কাছ থেকে পাশ বইয়ে স্বাক্ষর দিয়ে সাপ্তাহিক কিস্তি আদায় করতেন সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন। তাদের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন আব্দুল কুদ্দসের স্ত্রী সাবিনা ইয়াছমিন ও সালাহ উদ্দিনের স্ত্রী দিলরুবা কাদের চৌধুরী।

তবে সমিতির সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন অভিযোগ অস্বীকার করে।

অভিযুক্ত আব্দুল কুদ্দুস বলেন, সমিতির টাকায় ১২টি গরু কিনে বর্গা দেওয়া হয়েছে। যারা বর্গা নিয়েছিল তারা গরুগুলো ফেরত দিচ্ছে না। সমিতির সদস্যদের অনেকের সঞ্চয়ের টাকা ইতোমধ্যে ফেরত দেওয়া হয়েছে।বে ইউএনডিপি’র ডিস্ট্রিক্ট ম্যানেজার খুশিরায় ত্রিপুরা বলেন,বিষয় টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!