Logo
শিরোনাম
২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

মেহেরপুরে নির্মানাধীন ভবনের ট্যাংকির মাটি ধসে এক শ্রমিক নিহত , আহত ৪

ডেস্ক নিউজ:মেহেরপুর জেনারেল হাসপাতাল এলাকা ওয়াপাদা পাড়ায় নির্মানধীন ভবনের ট্যাংকি ধসে ভনু মন্ডল (৫৫) নামের এক শ্রমিক নিহত ও ৪ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ভনু মন্ডলের বাড়ি মুজিবনগর উপজেলার দারিয়ারপুর গ্রামের খাঁনপাড়ায়।

আহতরা হলেন- দারিয়াপুর গ্রামের মোমিনুল ইসলাম (৩৫), যাদু মিয়া (৩৫), আজমত আলী (৫৫) ও ফজলুর রহমান (৪৪)।

আহত শ্রমিকদের অভিযোগ, মাটি ধসের আশংকায় তারা কাজ বন্ধ করে দিলেও বাড়ি মালিকের ম্যানেজার মামুন তাদের কাজ করতে বাধ্য করায়।

পুলিশ সুত্রে জানা গেছে, স্থানীয় একটি এনজিও নির্বাহী পরিচালক আবু জাফর বাড়ি নির্মান কাজ করছিলেন। ভবনের বেজ ঢালাইয়ের পর ট্যাংকি নির্মান করা হচ্ছে। সেখানে কয়েকদিন ধরে কাজ করছিলেন ওই ৫ শ্রমিকসহ আরো অনেকেই। দুপুরে ট্যাংকি নির্মানের গর্ত খোড়ার সময় মাটি ধসে ৫ শ্রমিক চাপা পড়ে।

খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস কর্মীরা চাপা পড়া মাটি সরিয়ে ৫ জনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। এসময় ভনু মন্ডলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আহত চার শ্রমিককে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। পরিবারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!