Logo
শিরোনাম
ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও গণশুনানি ফাইতং বাজারে

রাঙ্গামাটিতে শুরু হল বৈসাবির মূল আনুষ্ঠানিকতা দেশকে করোনামুক্ত করার আশায় কাপ্তাই হ্রদে ভাসানো হল ফুল

পলাশ চাকমা,রাঙ্গামাটি :সাঁঝ সকাল থেকেই শিশু কিশোর, তরুণ তরুণীরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে ফুল ভাসান কাপ্তাই হ্রদের পানিতে। তাদের একটিই উদ্দেশ্যে বিশ্বের শান্তি,মঙ্গল কামনায় ও দেশকে মহামারি করোনামুক্ত করার আশায় এবং পুরানো বছরের সব দুঃখ, গ্লানি মুছে ফেলে নতুন বছরকে স্বাগত জানিয়ে তারা গঙ্গাদেবীর উদ্দেশ্যে এ ফুল ভাসান।

গতকাল সোমবার ভোরে রাঙ্গামাটি বিজয় নগর এলাকাস্থ কাপ্তাই হ্রদে হিলর প্রোডাকশন ফুল বিজু উৎস উদযাপন কমিটি উদ্যোগে এ ফুল ভাসানো হয়। এসময় পাহাড়ি জনগোষ্ঠীর শিশু কিশোর, তরুণ তরুণীরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে হ্রদে ফুল ভাসাতে দেখা গেছে।

ফুল ভাসানোর পরপরই শিশু-কিশোর, তরণ-তরুণীরা নিজেদের ঘরে ফিরে যায়। বড়দের প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করে। শেষে বয়স্কদের স্নান করানো হয়। এছাড়াও পাড়ার বয়স্কদের শরীরে পানি ঢেলে তাদের আশীর্বাদ কামনা করেন তারা। দেওয়া হয় নতুন পোশাক।

এসময় প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নন্দন দেবনাথ, তথ্য ও প্রচার সম্পাদক হিমেল চাকমা, হিলর প্রোডাকশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সুপ্রিয় চাকমা শুভ, মগবান ইউনিয়ন পরিষদের সচিব অমৃত লাল চাকমা প্রমূখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!