Logo
শিরোনাম
পটিয়ায় মাধ্যমিক ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টে দক্ষিণ গোবিন্দরখীল প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দল চ্যাম্পিয়ান। লামায় গ্রামার স্কুল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লামায় মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক’সহ গুরুত্ব আহত নাইক্ষ্যংছড়িতে  রাতের আঁধারে বসত -ভিটার জমি দখলের অভিযোগ নাইক্ষ‍্যংছড়িতে বিজিবির অভিযানে বিপুল অকটেন ও সার আটক ভারুয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত এলডিপি’কে শক্তিশালী করতে হবে- অলি আহমদ রামুর কচ্ছপিয়া ও গর্জনিয়া তে  কৃষিতে নতুন সম্ভাবনা বিজিবির অভিযানে নাইক্ষ্যংছড়ি সিমান্তে আইইডি, অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার নাইক্ষ্যংছড়িতে শিবিরের বিভিন্ন ইভেন্ট এর প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২

রাঙ্গামাটি প্রতিনিধি ॥ রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার আমছড়া পাড়া নামক স্থানে একটি মোটর বাইক ডিসের তারে সাথে জড়িয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। শনিবার (২৪এপ্রিল) সকাল সাড়ে আট টায় শফিপুর এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।
এ সময় মিজান (২৪) নামে গুরুতর আহত একজন কে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্রগ্রাম মেডিকেল কলেজে প্রেরন করা হলে রাস্তায় তার মৃত্যু ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর এলাকার মোটর বাইক চালক দুইজন যাত্রী নিয়ে রাজস্থলীর উদ্দেশ্যে রওনা হলে আমছড়া পাড়া নামক স্থানে ডিসের তারের সাথে জড়িয়ে পড়ে সড়কের পার্শ্ববর্তী খুটির সাথে ধাক্কা লেগে চালক মিজান গলা কেটে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। ঘটনা স্থল হতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থা আশংকাজনক হওয়ায় চট্রগ্রাম মেডিকেলে নেওয়ার পথে মিজান মারা যান।
সড়ক দুর্ঘটনায় নিহত মিজান উপজেলার শফিপুর এলাকার আবদুল জলিলের পুত্র। অপর দিকে মোটর বাইকে থাকা আরো দুই জন যাত্রী আহত হয়। তাদের রাজস্থলী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে বলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ বুলবুল হোসেন জানান।

রাজস্থলী থানা অফিসার ইনচার্জ মফজল আহমদ খান,বলেন খবর পেয়ে রাজস্থলী থানা পুলিশ ঘটনা স্থল থেকে আহত অবস্থায় আরো ২ জন কে উদ্ধার করে রাজস্থলী হাসপাতালে ভত্তি করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!