Logo
শিরোনাম
চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন

পবিত্র ঈদকে কেন্দ্র করে বান্দরবানে স্বাস্থ্যবিধি মেনে জমে উঠেছে ঈদ বাজার

রিমন পালিত: নিজস্ব প্রতিবেদক:করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যে ব্যাপক সংখ্যক মানুষের জীবন জীবিকার বিষয় বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে বান্দরবানে খোলা হয়েছে দোকানপাট ও শপিং সেন্টার।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই দোকানপাট ও শপিং সেন্টার খোলা রাখা হবে বলে জানান ব্যবসায়ীরা।এদিকে দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবানে খুলছে দোকানপাট ও শপিং সেন্টার । খোলার পরপরই বেশিরভাগ দোকানপাট এবং শপিং সেন্টারে ক্রেতাদের ভীড় লক্ষ্য করা গেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সাথে সাথে অনেকেই ঈদের বাজার করতে দোকানগুলোতে ভীড় করছে।

এদিকে ব্যবসায়ীরা বলছে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দীর্ঘদিন দোকান বন্ধ থাকায় ক্ষতিগ্রস্থ হলে ও সরকারিভাবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী ঈদ পর্যন্ত ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা হলে অনেকটাই ক্ষতি পুষিয়ে নেয়া সম্ভব হবে।

বান্দরবান সদরের ১নং গলির মার্কেট,চৌধুরী মার্কেট,কেএসপ্রু মার্কেটসহ বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায় ক্রেতা ও বিক্রেতাদের মুখে হাসি ফুটেছে,কয়েকদিন লকডাউনে মার্কেট বন্ধ থাকার পর ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পেরে খুশি ব্যবসায়ীরা।

বান্দরবান সদরের ১নং গলির সামি ফ্যাশন হাউসের মালিক মো.দিদারুল আলম বলেন,করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যে ব্যাপক সংখ্যক মানুষের জীবন জীবিকার বিষয় বিবেচনা করে সরকার স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকে ৫টা পর্যন্ত দোকানপাট ও শপিং সেন্টার খোলা রাখার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে আমরা ব্যবসায়ীরা খুব খুশি। সামি ফ্যাশন হাউসের মালিক মো.দিদারুল আলম আরো বলেন,যদি ঈদের আগে পর্যন্ত মার্কেটগুলো খোলা থাকে তবে আমরা আমাদের ব্যবসা করতে পারবো এবং ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবো।

চৌধুরী মার্কেটের ব্যবসায়ী মো.আলম বলেন,করোনা আর লকডাউনে আমাদের ব্যবসায়ীদের জীবন এখন বিষন্ন হয়ে ওঠেছে। এতদিন ব্যবসা বন্ধ থাকায় আমরা পরিবার পরিজন নিয়ে কষ্টে জীবন যাপন করেছি তবে আজ থেকে দোকানপাট ও শপিং সেন্টার খোলার পর থেকে ক্রেতাদের মার্কেটে দেখা যাচ্ছে আর বেচাঁকেনা হওয়ায় কিছুটা স্বস্তি পাচ্ছি।

এদিকে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি জানান,সরকারি সিদ্ধান্ত মোতাবেক রোববার সকাল থেকে বান্দরবানে ও দোকানপাট এবং শপিং সেন্টার খোলা হয়েছে তবে প্রত্যেক ব্যবসায়ীকে আমরা স্বাস্থ্যবিধি নিশ্চিত করে ব্যবসা পরিচালনা জন্য নির্দেশনা প্রদান করেছি। জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি আরো জানান,যারা সরকারি নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!