Logo
শিরোনাম
পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন চৌফলদন্ডী ব্রীজে বজ্রপাতে জালালাবাদে লবন চাষীর মৃত্যু

লামায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ আটক ২

ইসমাইলুল করিম: লামা প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলায় ফাঁসিয়াখালী ইউনিয়নের বড় ছনখোলা এলাকায় এই অভিযান চালানো হয়। বিশেষ অভিযান চালিয়ে ২শত পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ টিম। বুধবার (২৮ এপ্রিল ২১ইং) দুপুর থেকে বিকাল ৫টা পর্যন্ত

ছদ্মবেশে এই অভিযান পরিচালনা করে ইয়াংছা আর্মি ক্যাম্পের একটি সেনা টিম ও ইয়াংছা পুলিশ চেকপোস্টের পুলিশ সদস্যরা।

যৌথ অভিযানে আটক ইয়াবা ব্যবসায়ীরা হলো, ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারমার ঝিরি এলাকার জহির সওদাগরের ছেলে মো. সাকিব বাপ্পী (২২) ও একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মো. সেলিম (৩২)। সেলিম পেশায় একজন সিএনজি ড্রাইভার।

স্থানীয়রা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াংছা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ছদ্মবেশে সেনা ও পুলিশ সদস্য নিয়ে অভিযান পরিচালনা করে। এসময় বড় ছনখোলা এলাকা থেকে ২শত পিস ইয়াবা সহ মো.সাকিব বাপ্পী ও মো. সেলিমকে আটক করে। পরে ইয়াংছা আর্মি ক্যাম্পে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের লামা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ইয়াবাসহ আটক দুইজনের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

উল্লেখ, সম্প্রতিকালে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের গুলিস্তান বাজার, হায়দারনাশী ও বড় ছনখোলা এলাকা মাদকের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে। শত শত যুবক অতি অল্পতে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য ইয়াবা ও মদ সহ নানা মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছে। সন্ধ্যা নামলে যেন মাদকের হাট বসে এই এলাকায়।

স্থানীয় লোকজন জানান, গত কয়েক মাস আগে যারা টাকার জন্য ভাত খেতে ও ভালো কাপড় পড়তে পারতো না, আজ তারা দামী মোটর সাইকেলে দাঁপিয়ে বেড়ায়। তাদের হঠাৎ করে অর্থনৈতিক পরিবর্তনের মুল উৎস হলো মাদক। চিহ্নিত এইসব মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!