আলীকদমে জেলা পরিষদের তত্ত্বাবধানে ত্রাণ পেল কর্মহীন ১,৪৪০ পরিববার।
সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ :আলীকদম প্রতিনিধি:বান্দরবানের আলীকদমে করোনা ভাইরাস জনিত পরিস্থিতি মোকাবেলায় দূঃস্থ,দরিদ্র ও কর্মহীন অসহায় পরিবারকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের তত্ত্বাবধানে পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দকৃত প্রধানমন্ত্রীর বিশেষ উপহার, ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা পষিদ সদস্য দুংড়িমং মার্মা।
আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল )১১ টায় বাংলাদেশ আওয়ামীলীগ ২ নং চৈক্ষ্যং ইউনিয়নের দলীয় কার্যালয়ের সামনে ত্রাণ সামগ্রী বিতরনের মাধ্যমে ৪ ইউপির ত্রাণ বিতরণ কার্যক্রম আনুষ্টানিক ভাবে উদ্বোধন করেন।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মংব্রাচিং মার্মা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমরঞ্জন বড়ুয়া, চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান ফেরদৌস রহমান,মিজবাহ উদ্দীনসহ উপজেলা ও ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।
জেলা পরিষদের সদস্য দুংড়িমং মার্মা বলেন, পার্বত্য মন্ত্রীর নির্দেশনায় ও জেলা পরিষদের চেয়ারম্যানের সার্বিক তত্ত্বাবধানে আলীকদমের চার ইউপির মোট ১৪ শত ৪০ পরিবারকে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। ত্রাণ সামগ্রীতে চাউল ১০ কেজি, ১লিটার সয়াবিন তেল, ১ কেজি ডালসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী রয়েছে, কোন অসহায় কর্মহীন পরিবারে খাদ্যের অভাব থাকবে না।তিনি আরো বলেন, আপনারা সরকারে ঘোষিত স্বাস্থ্য বিধি মেনে চলবেন,নিয়মিত মাস্ক ব্যবহার করবেন, সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখার অনুরোধ করেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি