Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

বান্দরবানে ৩ আরাকান আর্মি সদস্য আটক

রিমন পালিত: নিজস্ব প্রতিবেদক:পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের প্রশিক্ষণ শিবির থেকে পালিয়ে বান্দরবানে আসার সময় সে দেশের বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আরাকান আর্মির (এ.এ) ৩ সদস্যকে আটক করা হয়েছে।

বুধবার (৪ মে) রাতে বান্দরবানের রেইসা সেনাবাহিনীর চেকপোস্ট দিয়ে অটোরিক্সাযোগে বান্দরবান শহরে প্রবেশের সময় সেনাবাহিনীর সদস্যরা তাদের আটক করে। জিজ্ঞাসাবাদের পর বুধবার (৫ মে) তাদের বান্দরবান সদর থানায় সোপর্দ করা হয়।

আটককৃতরা হলেন চসি (৩২), নি হয়াই (৩০) ও চলুমং (২৮)। এদের বাড়ি মায়ানমারের আরাকান রাজ্যের মান্দা এলাকায়।

বিষয়টি নিশ্চিত করেন বান্দরবার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম। পূর্বকোণকে তিনি বলেন, ‘আটককৃতরা কদিন আগে বাংলাদেশ-মায়ানমার সীমান্ত সংলগ্ন ওয়ালিদং এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে। এরা মায়ানমারের আরাকান রাজ্যের বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আরাকান আর্মির প্রশিক্ষণ শিবিরে ৩ মাস প্রশিক্ষণ নেয়ার পর পালিয়ে বাংলাদেশে চলে আসে।’

‘মঙ্গলবার রাতে তারা কক্সবাজার থেকে ট্যাক্সিযোগে বান্দরবান শহরে প্রবেশের সময় রেইছা এলাকায় সেনাবাহিনীর সদস্যরা তাদের আটক করে। আটককৃতদের মধ্যে চসি’র বোন বান্দরবানের ডলু পাড়া এলাকায় বসবাস করে। তারা তার বোনের বাসায় যাচ্ছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে।’

ওসি শহিদুল ইসলাম আরও বলেন, ‘তাদের বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে বান্দরবান সদর থানায় মামলা হয়েছে।

উল্লেখ্য, মিয়ানমারে আরাকান আর্মির সাথে সে দেশের সেনাবাহিনীর মধ‍্যে কিছুদিন ধরে তুমুল সংঘর্ষ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!