Logo
শিরোনাম
বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি

গণমাধ্যমের কণ্ঠরোধ করে দেশের উন্নয়ন কখনোই সম্ভব নয়,

॥ রাঙামাটি প্রতিনিধি ॥গণমাধ্যমের স্বাধীনতা অন্য অন্য দেশের চেয়ে বাংলাদেশ অনেক পিছিয়ে। গণমাধ্যমের কণ্ঠরোধ করে দেশের উন্নয়ন কখনোই সম্ভব নয়। উন্নয়নশীল দেশ গড়তে হলে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা দিতে হবে। মঙ্গলবার (১৮ মে) সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে রাঙামাটি জেলা প্রেসক্লাবের উদ্যোগে দৈনিক প্রথম আলো’র জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটকে রেখে হয়রানি, গ্রেফতার ও হেনস্তা করার প্রতিবাদে এবং দোষী কর্মবর্তা-কর্মচারীদের অপসারণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।
এসময় মানববন্ধনে রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সুশীল প্রসাদ চাকমা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক সাংবাদিক নন্দন দেবনাথ,যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ সোলায়মান, সাংবাদিক ফাতেমা জান্নাত মুমু ও সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম যেভাবে সচিবালয়ের মতো স্থানে ৬ ঘন্টা যাবৎ হেনস্তার শিকার হয়েছেন তা লজ্জাজনক। বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা কতটুকু তা বুঝার জন্য এই ঘটনাই যথেষ্ট। বাংলাদেশের গণমাধ্যমের অবস্থা খুবই নাজুক এবং স্বাধীনভাবে কাজ করতে গেলে হেনস্থার শিকার হচ্ছেন। বক্তারা আরো বলেন, শুধু স্বাস্থ্য বিভাগ নয় বাংলাদেশের প্রতিটি বিভাগেরই এই অবস্থা। একটি সচিবালয়ে কিভাবে একজন নারী সিনিয়র সাংবাদিককে ৬ ঘন্টা যাবৎ নির্যাতন করা হয়। বিশ্ববিদ্যালয়গুলিতে টর্চার সেল, এমপির বাসায় টর্চার সেল, ডিসি অফিসেও টর্চার সেল দেখা যায়, পুরো বাংলাদেশই এখন একটি টর্চার সেলে পরিণত হয়েছে।
বক্তারা বলেন, আমলারা কিভাবে দেশে বিদেশে প্লাট, বাড়ি গাড়ি করছে তাদের আয়ের উৎস কি তার জবাবদিহিতা করা লাগবে। আমলাদেরকেও আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!