Logo
শিরোনাম
ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও গণশুনানি ফাইতং বাজারে

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে বান্দরবানে মানববন্ধন

রিমন পালিত: নিজস্ব প্রতিবেদক :সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক আখ্যায়িত করে অবিলম্বে তাঁকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন বান্দরবানে কর্মরত সাংবাদিকরা। প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে এই দাবি জানানো হয়েছে।

১৯ মে (বুধবার) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে বান্দরবানে কর্মরত সাংবাদিক ব্যানারে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি মংসানু মারমা,দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি বুদ্ধজোতি চাকমা,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হকসহ প্রমুখ।

এসময় বক্তারা বলেন,যেভাবে সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে হেনস্তা করা হয়েছে তা মুক্ত গণমাধ্যম ও সাংবাদিকতার জন্য হুমকি। এসময় বক্তারা রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে তাঁকে নিঃশর্ত মুক্তি দেওয়ার জোর দাবি জানান। মানববন্ধনে বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামসহ সারাদেশে সাংবাদিকদের ওপর নির্যাতন নিপীড়ন এর তীব্র প্রতিবাদ জানায় ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!