Logo
শিরোনাম
পটিয়ায় মাধ্যমিক ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টে দক্ষিণ গোবিন্দরখীল প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দল চ্যাম্পিয়ান। লামায় গ্রামার স্কুল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লামায় মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক’সহ গুরুত্ব আহত নাইক্ষ্যংছড়িতে  রাতের আঁধারে বসত -ভিটার জমি দখলের অভিযোগ নাইক্ষ‍্যংছড়িতে বিজিবির অভিযানে বিপুল অকটেন ও সার আটক ভারুয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত এলডিপি’কে শক্তিশালী করতে হবে- অলি আহমদ রামুর কচ্ছপিয়া ও গর্জনিয়া তে  কৃষিতে নতুন সম্ভাবনা বিজিবির অভিযানে নাইক্ষ্যংছড়ি সিমান্তে আইইডি, অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার নাইক্ষ্যংছড়িতে শিবিরের বিভিন্ন ইভেন্ট এর প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

কাপ্তাই লেকের মাছ পাচারকালীন ভ্রাম্যমান আদালতের জরিমানা 

॥ রাঙ্গামাটি প্রতিনিধি ॥রাঙ্গামাটির কাপ্তাই লেকে তিনমাস মাছ ধরা নিষিদ্ধ মৌসুমে অবৈধভাবে সড়কপথে মাছ পাচারের অভিযোগে কাপ্তাইয়ে একজনকে মোবাইল কোর্টের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা এবং মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবারের ( ২০ মে) সকাল ১০ টায় কাপ্তাই ওয়াগ্গা টি এস্টেট সংলগ্ন কাপ্তাই সড়কে চাঁদের গাড়ী করে পাচারের সময় ২০ কেজি শিং মাছ সহ এক মৎস্য ব্যবসায়ীকে নৌ পুলিশ এবং কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশন এর কর্মকর্তারা আটক করে।

পরে কাপ্তাই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান এক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৪ ধারা লঙ্ঘনের অপরাধে ৫ ধারায় উক্ত ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেন এবং মামলা দায়ের করেন।

এসময় কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশন এর ব্যবস্হাপক মাসুদ আলম উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!