Logo
শিরোনাম
পটিয়ায় মাধ্যমিক ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টে দক্ষিণ গোবিন্দরখীল প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দল চ্যাম্পিয়ান। লামায় গ্রামার স্কুল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লামায় মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক’সহ গুরুত্ব আহত নাইক্ষ্যংছড়িতে  রাতের আঁধারে বসত -ভিটার জমি দখলের অভিযোগ নাইক্ষ‍্যংছড়িতে বিজিবির অভিযানে বিপুল অকটেন ও সার আটক ভারুয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত এলডিপি’কে শক্তিশালী করতে হবে- অলি আহমদ রামুর কচ্ছপিয়া ও গর্জনিয়া তে  কৃষিতে নতুন সম্ভাবনা বিজিবির অভিযানে নাইক্ষ্যংছড়ি সিমান্তে আইইডি, অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার নাইক্ষ্যংছড়িতে শিবিরের বিভিন্ন ইভেন্ট এর প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

ডেস্ক নিউজ: :অবশেষে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব’-এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে প্রেসক্লাব কার্যালয়ে শনিবার বিকেলে সর্বসম্মতিক্রমে আগামী তিন মাসের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।

জাতীয় দৈনিক যায়যায়দিন ও চট্টগ্রামের আঞ্চলিক পত্রিকা দৈনিক সাঙ্গু’র প্রতিনিধি আব্দুল হামিদকে আহবায়ক, দৈনিক মানবজমিন ও স্থানীয় দৈনিক সকালের কক্সবাজার পত্রিকার প্রতিনিধি আমিনুল ইসলামকে যুগ্ম আহবায়ক ও দৈনিক সুপ্রভাত, নতুন বাংলাদেশ ও বাঁকখালী পত্রিকার প্রতিনিধি জাহাঙ্গীর আলম কাজলকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- জাতীয় আজকের পত্রিকা ও দৈনিক আজাদী প্রতিনিধি এবং দৈনিক কক্সবাজারের স্টাফ রিপোর্টার-অত্র প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাঈনুদীন খালেদ, দৈনিক ইত্তেফাক,সাঙ্গু ও দেশবিদেশ পত্রিকার প্রতিনিধি ও সাবেক সভাপতি ইফসান খাঁন ইমন, টিটিএন, দৈনিক সংবাদ ও আজকের কক্সবাজার পত্রিকার সিনিয়র রিপোর্টার হাফিজুল ইসলাম চৌধুরী, দৈনিক ভোরের পাতা, চট্টগ্রাম মঞ্চ ও সৈকত প্রত্রিকার প্রতিনিধি মোঃ জয়নাল আবেদীন টুক্কু, দৈনিক মানব কন্ঠ, প্রিয় চট্টগ্রাম ও বাঁকখালী পত্রিকার প্রতিনিধি আব্দুর রশিদ, দৈনিক একাত্তর পত্রিকার প্রতিনিধি মোঃ শাহীন, দৈনিক অগ্রযাত্রা ও ইনানী পত্রিকার প্রতিনিধি মোঃ ইউনুছ, দৈনিক সংগ্রাম পত্রিকার প্রতিনিধি ও সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হক বাহাদুর, ভোরের ডাক প্রতিনিধি মোহাম্মদ তৈয়ব উল্লাহ, সমুদ্রবার্তা প্রতিনিধি এম অাবু শাহমা প্রমূখ।

উক্ত কমিটি আগামী ৩ মাসের মধ্যেই একটি পূর্ণাঙ্গ শক্তিশালী কমিটি গঠন করবে বলে সিদ্ধান্ত হয়। উল্লেখ্য, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হয় বিগত ৩ বছর আগে। সর্বশেষ কমিটি গঠিত হয়েছিল ২০১৬ সালের মে মাসে। কিন্তু নানা কারনে নতুন কমিটি গঠনে কোন প্রক্রিয়া হয়নি। এ কারণে ২২ মে ২০২১ ইং বিকালে প্রেসক্লাবের নিজস্ব মিলনায়তনে প্রেসক্লাব বিধি মোতাবেক পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে একটি শক্তিশালী আহবায়ক কমিটি গঠন করা হয়। নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ত্ব করেন দৈনিক যায়যায়দিন ও সাঙ্গু’র নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!