Logo
শিরোনাম
পটিয়ায় মাধ্যমিক ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টে দক্ষিণ গোবিন্দরখীল প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দল চ্যাম্পিয়ান। লামায় গ্রামার স্কুল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লামায় মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক’সহ গুরুত্ব আহত নাইক্ষ্যংছড়িতে  রাতের আঁধারে বসত -ভিটার জমি দখলের অভিযোগ নাইক্ষ‍্যংছড়িতে বিজিবির অভিযানে বিপুল অকটেন ও সার আটক ভারুয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত এলডিপি’কে শক্তিশালী করতে হবে- অলি আহমদ রামুর কচ্ছপিয়া ও গর্জনিয়া তে  কৃষিতে নতুন সম্ভাবনা বিজিবির অভিযানে নাইক্ষ্যংছড়ি সিমান্তে আইইডি, অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার নাইক্ষ্যংছড়িতে শিবিরের বিভিন্ন ইভেন্ট এর প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিজানে ৮০হাজার ইয়াবা উদ্ধার  

আমিনুল ইসলাম:নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি ও মায়ানমারের ইয়াবা কারবারীর মধ্যে বন্ধুক যুদ্ধের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ মে) বিকেলে নাইক্ষ্যংছড়ি উপজেলার নিকুছড়ি পাগলীপাড়া নামক এলাকায় এই ঘটনা ঘটে।

এলাকাটি সোনাইছড়ি ও চাকডালার মধ্যবর্তী ও দূর্গম হওয়ায় মাদককারবারীরা ওই এলাকা দিয়ে মায়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে আসছিল।

জানা গেছে, মায়ানমার থেকে নিকুছড়ি হয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির নিয়ন্ত্রিত নিকুছড়ি বিজিবি ক্যাম্পের একটি অপারেশন দল।

অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে বিজিবির উপর এলোপাতাড়ি গুলি ছুড়েঁ মাদককারবারীরা। এসময় বিজিবিও পাল্টা গুলি ছুঁড়ে। পরে ঘটনাস্থল থেকে বস্তায় থাকা ৮০হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল ২কোটি ৪০লক্ষ টাকা।

এই প্রসঙ্গে নাইক্ষ্যংছড়ি ১১বিজিবি অধিনায়ক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুলাগুলিতে মাদককারবারীরা গুলিবিদ্ধ হয়েছে কিনা জানা যায়নি। তবে বিজিবির কোন ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে বলে জানান বিজিবির পক্ষ থেকে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!