Logo
শিরোনাম
চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন

বান্দরবানে জ্যোতি মহাস্থবিরের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন

রিমন পালিত: নিজস্ব প্রতিবেদক:বান্দরবানে সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রয়াত ভদন্ত উদয়ন জ্যোতি মহাস্থবিরের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৮ মে) বিকালে জেলা শহরের রোয়াংছড়ি বাসষ্টেশনস্থ সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযথ ধর্মীয় মর্যাদায় মহাসমারোহে উদ্যাপিত হয়।

এ নিয়ে সকাল থেকেই বিহারে বিশ্ব শান্তি কামনায় সমবেত প্রার্থনা, হাজার প্রদীপ প্রজ্বলন, ফানুস উত্তোলন, বৌদ্ধ কীর্তন, বিশ্ব শান্তি মঙ্গল কামনায় সূত্রপাঠ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, পূজনীয় ভিক্ষুসংঘের প্রাতঃরাশ, ভিক্ষুসংঘের পিন্ডদান, প্রয়াত ভদন্ত উদয়ন জ্যোতি মহাস্থবিরের নৈর্বাণিক শান্তি কামনায় বুদ্ধপূজা, অষ্টপরিষ্কারসহ সংঘদান করা হয়।

বিকালে আলং নৃত্য সহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মাধ্যমে উদ্যাপিত হয় অনুষ্ঠান। সন্ধ্যা ৬টা: ১মিনিটে বিহার প্রাঙ্গনে প্রয়াত ভান্তের পবিত্র শবদেহে আতশবাজি প্রজ্বলনের মাধ্যমে অগ্নিসংযোগ করা হয়।

এসময় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহামান্য সংঘরাজ ভদন্ত ড. জ্ঞানশ্রী মহাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

অন্যান্যদের মধ্যে ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, বান্দরবান সার্বজনীন কেন্দ্রিয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি বেসান্ত বড়ুয়া, সাধারণ সম্পাদক প্রজ্ঞাসার বড়ুয়া পাপন,

প্রয়াত ভদন্ত উদয়ন জ্যোতি মহাস্থবিরের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদ্যাপন পরিষদের সভাপতি চৌধুরী প্রকাশ বড়ুয়া, সাধারণ সম্পাদক রাজু বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!